Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত ভোটের মুখে টানা রাস্তা অবরোধের ডাক জঙ্গলমহলে

১ এপ্রিল থেকে জঙ্গলমহল জুড়ে লাগাতার ‘ঘাঘর ঘেরা’ অর্থাৎ, বাজনা বাজিয়ে, শোরগোল ও জমায়েত করে রাস্তা অবরোধ করার কর্মসূচি কুড়নি সংগঠনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিল-মে মাসেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) হওয়ার কথা আছে। সেই নির্বাচনের মুখেই জঙ্গলমহলের(Junglemahal) পরিস্থতি উত্তপ্ত করে তোলার ছক কষেছে গেরুয়া শিবির। তবে তাঁরা নিজেরা নামছে না। কেননা জঙ্গলমহলের বাসিন্দারা তাঁদের একুশের ভোটেই সজোরে প্রত্যাখান করেছে। তাই নিজেরা পর্দার পিছনে থেকে পুতুলের মতো মাঠে নামিয়ে দিয়েছে একটি কুড়মি সংগঠন(Kurmi Organaization) যারা গেরুয়া শিবিরের অঙ্গুলিহেলনে জঙ্গলমহলজুড়ে অশান্তি ছড়াতে চাইছে। ‘কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ’ নামে ওই সংগঠনের তরফ থেকে আগামী ১ এপ্রিল থেকে জঙ্গলমহল জুড়ে লাগাতার ‘ঘাঘর ঘেরা’ অর্থাৎ, বাজনা বাজিয়ে, শোরগোল ও জমায়েত করে সমস্ত রাস্তা অবরোধ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মজার কথা ১ এপ্রিল থেকে অবরোধ কর্মসূচি শুরু করলেও তাঁরা শুধুমাত্র রাজ্যের এক্তিয়ারে থাকা রাস্তাই অবরোধ করবেন। অর্থাৎ জেলা ও রাজ্য সড়কগুলি। অবরোধ করা হবে না রেল লাইন। কেননা তা কেন্দ্রের অধীনে। তবে জাতীয় সড়কে যেহেতু আইন শৃঙ্খলা দেখার দায়িত্বও রাজ্যের, তাই রেলকে বাদ দিয়ে জাতীয় সড়ক ও সমস্ত রাজ্য সড়কের বিভিন্ন জায়গা অবরোধ করা হবে।

আরও পড়ুন রাজ্য বাজেটে জোর আর্থসামাজিক প্রকল্পে, নজরে নিম্নবিত্তরা

‘ঘাঘর ঘেরা’ একটি কুড়মালি প্রবচন। কোনও দিকে ফাঁক না রেখে চারিদিক ঘিরে ফেলাকে বলা হয় ‘ঘাঘর ঘেরা’। তাতে রাজ্য সরকারের বিরুদ্ধেই যে ‘ঘাঘর ঘেরা’ হচ্ছে সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে আন্দোলনের পোস্টার ও ব্যানারের মাধ্যমে। কুড়মিদের আদিবাসী তালিকা ভুক্তির স্বপক্ষে রাজ্য সরকারের তরফে কেন্দ্র সরকারের কাছে সংশোধিত সিআরআই(CRI) রিপোর্ট পাঠানোর দাবিতে পুজোর আগে গত সেপ্টেম্বরে খেমাশুলিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ করেছিল কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ সহ একাধিক কুড়মি সংগঠন। তিন মাসের মধ্যে সেই সিআরআই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হবে, সেই সময় এমনই আশ্বাস দিয়েছিল নবান্ন। সেই আশ্বাসেই ৫ দিন পর ওই অবরোধ উঠেছিল। কিন্তু তারপর ৩ মাস গড়িয়ে গেলেও সংশোধিত সিআরআই রিপোর্ট জমা না পড়ায় ১৫ দিনের চরমসীমা বেঁধে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ-এর সভাপতি রাজেশ মাহাতো।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00