Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বচসাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার তৃণমূল নেতা

দলের নেতা গ্রেফতার হওয়ার পরেও অবশ্য ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি তৃণমূলের স্থানীয় নেতাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য বচসাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে খুন(Youth Beaten to Death) করার ঘটনায় গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা(TMC Leader Arrested)। পঞ্চমীর রাতে এই ঘটনা ঘটেছে হুগলি জেলার(Hooghly District) অন্যতম মহকুমা শহর আরামবাগের(Aarambag) বুকে। সেই শহরের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এদিন অর্থাৎ বুধবার সকালেই পরিবেশ বেশ থমথমে। এই ঘটনায় জড়িতদের আর বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। দলের নেতা গ্রেফতার হওয়ার পরেও অবশ্য ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি তৃণমূলের স্থানীয় নেতাদের। যদিও পুলিশ জানিয়েছে, তাঁরা সবদিক খতিয়ে দেখছেন।

আরও পড়ুন, ‘বৈপ্লবিক পদক্ষেপ, মানবতার কাছে এর মূল্য অসীম’, মমতাকে কুর্ণিশ সুভাষের দুর্গার

জানা গিয়েছে, গতকাল রাতে ভাগ্নে সায়ন চক্রবর্তীর খোঁজে রাতে শ্রীনিকেতন পল্লির বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবাশিস আশ নামে বছর ৩২’র ওই যুবক। শহরের পুরাতন বাজার এলাকায় হেমন্ত পাল নামে এক তৃণমূল নেতার সঙ্গে ভাগ্নে সায়ন চক্রবর্তীর গোলমাল দেখে এগিয়ে যান তিনি। হেমন্ত শহরের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি। দেবাশিস সেই বিবাদ থামাতে গেলে হেমন্তের সঙ্গে থাকা লোকেরা সায়নকে ছেড়ে তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে মাটিতে ফেলে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তারা। এরপর স্থানীয় বাসিন্দারাই সংজ্ঞাহীন দেবাশিসবাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা দেবাশিসবাবুকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, ‘সত্যমেব জয়তে’, আর জি করের চার্জশিটই জিতিয়ে দিল কলকাতা পুলিশকে

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হেমন্ত পাল দীর্ঘদিন ধরেই তৃণমূল ছাত্র পরিষদ করতেন। তারপর তৃণমূল কংগ্রেসের চার নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি হন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ নানা অভিযোগ এর আগে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। সায়নের অভিযোগের ভিত্তিতে হেমন্ত পালকে গ্রেফতার করা হয়। তবে কী কারণ সায়ন ও হেমন্তর মধ্যে গোলমাল হচ্ছিল, তা স্পষ্ট নয়। ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হেমন্তর বিরুদ্ধে এর আগেও এই ধরনের একাধিক অভিযোগ ছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00