Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিভিক ভলান্টিয়ারদের দৌরত্ম্যে টানা ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক রাজ্যে

টানা ৭২ ঘন্টা ট্রাক বনধের ডাক দিয়েছে Federation of West Bengal Truck Operators Association। আগামী ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর সেই ধর্মঘট।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই গণেশ পুজো। তারপর আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। সেদিনই আবার অনেক বাড়িতে রান্না পুজোর আয়োজন থাকে। কার্যত সেই সময় থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে সর্বত্র। প্রতিবছর এই উৎসব মরশুমের(Festive Season) সূচনা লগ্নেই বাজারে নানা জিনিসপত্রের চাহিদা বাড়ে। অথচ সেই উৎসবের মরশুমের মুখে রাজ্যে(Bengal) টানা ৭২ ঘন্টা ট্রাক বনধের(Truck Strike for 72 Hours) ডাক দিয়েছে Federation of West Bengal Truck Operators Association। আগামী ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর তাঁরা সেই ধর্মঘট পালন করবেন। আর তার জেরে আসন্ন উৎসবের মরশুমের প্রাক্কালে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস, নির্মাণসামগ্রীসহ যাবতীয় উপকরণের জোগানে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুনলে অবাক হবেন এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের(Civic Volunteers) দৌরত্ম্যের বিরুদ্ধে।

আরও পড়ুন, মাঝরাতে টালা থানার OC বদল, আর সকালে সন্দীপের দুয়ারে হাজির ED

Federation of West Bengal Truck Operators Association’র তরফে সংগঠনের সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছোট-বড়-মাঝারি ট্রাক চালকদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। ট্রাকের চালক-খালাসির ওপর রাস্তায় ধারাবাহিকভাবে অত্যাচার চলছে। সর্বত্র মুখ্য ভূমিকা নিচ্ছে সিভিক ভলান্টিয়াররা। আইনি সংস্থান না-থাকলেও প্রতিদিন রাজ্য ও জাতীয় সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে মোটা টাকা ‘ঘুষ’ নেওয়ার মূল কাণ্ডারী হিসেবে এই সিভিকদের দায়ী করেছেন প্রবীরবাবু। তাঁর মূল অভিযোগ, ওভার লোড গাড়ি ‘বাড়তি টাকা’ দিয়ে পুলিশি প্রহরায় গোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে। আর আন্ডার লোড গাড়িগুলিকে একাধিকবার ওয়েব্রিজে ঢুকিয়ে ২৩৬ টাকা করে নেওয়া হচ্ছে। মাল লোডিংয়ের সময় স্থানীয় কাঁটায় তা ওজন করিয়ে গাড়িতে তোলা হয়। এক্ষেত্রে ১২০ থেকে ১৫০ টাকা খরচ পড়ে। অথচ সরকারি ওয়েব্রিজে ওজন করাতে ২৩৬ টাকা কেন দিতে হবে, প্রশ্ন ট্রাক মালিকদের। এক্ষেত্রে ২০০ টাকা ভাড়া। ৩৬ টাকা দিতে হয় জিএসটি খাতে। 

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কালীপুজোর পরেই বর্ধমানে শুরু হবে ‘শিল্প-সেতু’র নির্মাণ কাজ

সূত্রের দাবি, ওয়েব্রিজ পরিচালনার বরাত থার্ড পার্টিকে দেওয়া হয়েছে। সেখানে দেদারে লুট চলছে বলে মত বিশেষজ্ঞ মহলের। তার ফলে রাজ্য সরকারের বিপুল অঙ্কের রাজস্বের ক্ষতি হচ্ছে। একইভাবে মোটর ভেহিকেল ইনসপেক্টর, বিএলএলআরও, পুলিশ সহ একাধিক সরকারি দফতরের কেউ কেউ ফুলেফেঁপে উঠছেন। সব মিলিয়ে ওভার লোড নিয়ে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। এখন দেখার রাজ্য সরকারের তরফে ধর্মঘট ঠেকাতে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয় কিনা। যদিও বাজারের ব্যবসায়ীদের দাবি, ৩ দিনের ধর্মঘটে সেভাবে কোনও প্রভাব পড়বে না। কিন্তু ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়ে তা ৩০ দিন টানলে বড়সড় বিপত্তি নেমে আসবে। বিশেষ করে উৎসবের মরশুমে সেই রকম কিছু হলে আমজনতাকে অশেষ দুর্গতির মুখে পড়তে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00