Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Threat Syndicate চালানোর অভিযোগে, ৪০ ছাত্রকে ৬ মাসের জন্য Suspend

Threat Syndicate চালানোর অভিযোগে ৪০ জন ছাত্রকে আগামী ৬ মাসের Suspend করেছে কল্যাণীর থাকা জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযোগ উঠেছিল আগেই। সেই অভিযোগের জেরে এবার পদক্ষেপ করল নদিয়া(Nadia) জেলার কল্যাণীতে(Kalyani) থাকা জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল(JNMH) কর্তৃপক্ষ। Threat Syndicate বা ‘হুমকি সংস্কৃতি’ লালন-পালনের অভিযোগ ৪০ জন ছাত্রকে(40 Students) আগামী ৬ মাসের Suspend করেছে ওই মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু এই ৪০জন ছাত্রই নয়, ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ-সহ দুই কর্তাও ‘শাস্তি’র মুখে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে, ওই ৪০ জন পড়ুয়া আগামী ৬ মাস পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনও কারণে কলেজ, ছাত্রাবাস ও হাসপাতালে ঢুকতে পারবে না। এদিনের মধ্যেই ওই ৪০জন পড়ুয়াকে হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, দলের রাশ নিজের হাতে নিচ্ছেন মমতা, খুশি নেতা থেকে কর্মীরা

জানা গিয়েছে, কাউন্সিল বৈঠকের মিনিটস অনুযায়ী, এই ৪০ জন মেডিকেল পড়ুয়া কলেজেরই সহপাঠীদেরকে ভীতি প্রদর্শন করত। ডিজিটা‌ল ও সমাজ মাধ্যমে তাঁদের চরিত্র হনন করত। এমনকী তোলাবাজির অভিযোগও আনা হয়েছে ওই ৪০জনের বিরুদ্ধে। শুধু তাই নয়, জোর করে হস্টেল দখল করে রাখার মতো অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে জুনিয়রদের র‌্যাগিং করারও। Internal Complaints Committee-তেও অভিযোগ প্রমাণিত হয়েছে। অর্থাৎ কলেজ বা হাসপাতালের মধ্যেই যৌন হেনস্তার মতো অভিযোগ ছিল। প্রতিটি ঘটনার তদন্ত করেই এই ৪০ জনকে ৬ মাসের জন‌্য কলেজ-হাসপাতাল এবং হস্টেল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ফলে কলেজের পঠনপাঠনে যোগ দিতে না পারার জন‌্য পরীক্ষা দিতেও সমস‌্যার মধ্যে পড়তে হবে এই ছাত্রদের।  

আরও পড়ুন, চিকিৎসকদের কর্মবিরতির কালে গ্রাম বাংলায় ত্রাতা পঞ্চায়েত দফতরের Smart Clinic

জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে চিকিৎসকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাঁদের অন্যতম, উত্তরবঙ্গ লবির ‘ফাদার’ বলে পরিচিত অভীক দে-র অনুগামীরাই কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে Threat Syndicate চালাতো। স্নাতকোত্তর স্তরের ছাত্র শেখ মহম্মদ অখিল, ইন্টার্ন আলিম বিশ্বাস, চতুর্থ বর্ষের ছাত্র তথা তৃণমূল নিয়ন্ত্রিত স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির বর্তমান সভাপতি বিচিত্রকান্তি বালা এবং ওই বর্ষেরই আব্দুল হালিম দফাদার এদের অন্যতম। এই চার জন-সহ হাসপাতালের সদ্য অপসারিত অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায় এবং প্রাক্তন হস্টেল সুপার অয়ন ঘোষ এই সিন্ডিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। এরা আর কখনও কল্যাণীর ওই হাসপাতালের কোনও প্রশাসনিক পদ বা পরীক্ষা সংক্রান্ত কোনও দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়েছে কলেজ কাউন্সিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00