Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালিয়াগঞ্জ কাণ্ডে ৪ এএসআই সাসপেন্ড

বিভাগীয় তদন্ত করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালিয়াগঞ্জ নাবালিকা মৃত্যু কাণ্ডের তদন্তে কড়া পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর পুলিশ (POLICE)। সাসপেন্ড করা হলো ৪ জন এএসআইকে।

পুলিশ সূত্রে খবর, যাদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। উল্লেখ্য, নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গত শুক্র ও শনিবার চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুঁড়েছিল পুলিশ। গ্রেফতার করা হয় ৭জনকে। একাধিক জায়গায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। ঘটনার তদন্তে নেমেছেন ডিএসপি র‍্যাঙ্কের এক আধিকারিক। অভিযোগ ২০ এপ্রিল রাতে এলাকার নাবালিকা মেয়েকে দুষ্কৃতিকারীরা হত্যা করে পুকুরে ফেলে দেয়। জানা গিয়েছে, কালিয়াগঞ্চের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের বাসিন্দা ছিল ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার দিন বিকেলে বাড়ি থেকে বের হয়েছিল সে। তারপর আর ফেরেনি। উল্লেখ্য, বিষক্রিয়ায় মৃত্যু না কি ধর্ষণ তা তদন্তাধীন।

দেখা গিয়েছিল ৪ পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে আসছিল নাবালিকার দেহ। তার জেরেই সাসপেন্ড করা হলো তাঁদের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00