Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য পুলিশের জন্য জারি ১৮ দফা নির্দেশিকা, সতর্ক করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশকেও

নতুন করে সব জেলা আধিকারিক থেকে শুরু করে এডিজি-আইজি পদমর্যাদার পুলিশ, সমস্ত উচ্চপদস্থ কর্তাদের এই ১৮ দফার নির্দেশিকা পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের(R G Kar Incident) পরে রাজ্য পুলিশের(West Bengal State Police) নেতৃত্ব এবার জেলার জেলার পুলিশ প্রশাসনকে বেশ কিছু বিষয়ে নিয়ম মেনে তদন্ত করার ওপর জোর দিল। এর জন্য রাজ্য পুলিশ বাহিনীর উদ্দেশ্য ১৮ দফার একটি নয়া নির্দেশিকা(18-Point Guidelines Issued) বার করা হয়েছে। সেই নির্দেশিকা রাজ্যের সব জেলা পুলিশ প্রশাসন, পুলিশ জেলার প্রশাসন এবং রাজ্যে থাকা কলকাতা পুলিশ বাদে বাকি সব পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে লাগু করা হয়েছে। একই সঙ্গে কলকাতার বুকেও রাতের নিরাপত্তায় আরও জোর দিতে বলা হয়েছে ট্রাফিক পুলিশকে। আর জি কর কাণ্ডে কলকাতা পুলিশকে(Kolkata Police) একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে উঠছে প্রশ্ন। তাই এবার কোমর বাঁধছে পুলিশ। নতুন করে সব জেলা আধিকারিক থেকে শুরু করে এডিজি-আইজি পদমর্যাদার পুলিশ, সমস্ত উচ্চপদস্থ কর্তাদের এই ১৮ দফার নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে এমন নয় যে, এই সমস্ত নির্দেশিকার বিষয়গুলি আগে ছিল না। এগুলি আগেও ছিল, এখন নতুন করে এই বিষয়গুলি নিয়ে কার্যত রাজ্য পুলিশ প্রশাসনের সর্বস্তরের কর্মী থেকে আধিকারিকদের আর একটু সচেতন করে দেওয়া হল।  

আরও পড়ুন, শুভেন্দুর সব প্রস্তাবেই ‘হ্যাঁ’ নয়, ভিন্ন মত বাড়ছে বঙ্গ বিজেপিতে

নয়া ১৮ দফা নির্দেশিকায় বলা হয়েছে- ধর্ষণ বা গণধর্ষণের মতো কোনও অপরাধ মূলক খবর বা মহিলা খুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রুজু করতে হবে। মহিলা এবং শিশুদের ক্ষেত্রে সহানুভূতি নিয়ে কাজ করতে হবে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে হবে এবং সেই জায়গা ‘পুলিশ লাইন পার করবেন না’। টেপ দিয়ে ঘিরে ফেলতে হবে। ঘটনাস্থল সংরক্ষিত রাখতে হবে। পুলিশ সুপার বা সিপি পদমর্যাদার অফিসারদের ঘটনাস্থল পরিদর্শন করার কথাও বলা হয়েছে। ঘটনাস্থলের ভিডিয়োগ্রাফি করতেই হবে। ⁠স্নিফার ডগ, ফরেনসিক এক্সপার্ট ঘটনাস্থল পরিদর্শন করবে দ্রুত। সিজার লিস্ট তৈরির সময় সিসিটিভির টাইম ম্যাচের পাশাপাশি ঘড়ি এবং মোবাইল দেখে টাইম এবং তারিখ লেখা বাধ্যতামূলক। এর পাশাপাশি, আত্মীয়পরিজনদের ঘটনা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া এবং ময়নাতদন্ত পর্যন্ত তাঁদের সঠিক পথে তথ্য দিতে হবে। ঘটনার পর থেকে ওসি-আইসি পদ মর্যাদার অফিসাররা নিরন্তর যেন পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেন।

আরও পড়ুন, সন্দীপ সহ ৬জনের পলিগ্রাফ পরীক্ষা শুরু, সিটের নথি হস্তান্তর সিবিআইয়ের হাতে

ময়না তদন্তের সময় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং রক্তের সম্পর্কের কেউ বা পরিবারকে রাখতে হবে। সেখানেও ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক। ভিসেরা, ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ এবং তা সংরক্ষণ করে রাখতে হবে। পরিবারকে দিয়ে দ্রুত এফআইআর করাতে হবে। এরকম কাউকে না পাওয়া গেলে সুয়োমোটো করে অভিযোগ দায়ের করতে হবে। নির্দেশিকায় এটাও বলা হয়েছে যে, অপরাধীকে দ্রুত চিহ্নিত করার পাশাপাশি টিম তৈরি করে অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে হবে। অপরাধীকে দিয়ে অপরাধের পুনর্নির্মাণ দ্রুত জরুরি। সিসিটিভি ফুটেজ যথাযথ সংরক্ষণ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সিজার লিস্টের ভিডিয়োগ্রাফি এবং তদন্তের স্বার্থে নেওয়া সব বয়ানের ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক। নতুন আইন মেনে তা সংরক্ষণ করা বাধ্যতামূলক। ঘটনার গুরুত্ব বুঝে, আইনশৃঙ্খলার পরিস্থিতি বোঝা এবং সেই মতো পুলিশ মোতায়েন করতে হবে। প্রতিনিয়ত মিডিয়া ব্রিফিং করতে হবে। তবে তা করবেন উচ্চপদস্থ অফিসার যিনি ঘটনা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। পুলিশের সকলকে মামলা সম্পর্কে গোপনীয়তা রক্ষা করতে হবে। বিশেষ করে মিডিয়ার কাছে যেন আগে থেকে খবর না বেরিয়ে যায়।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে স্কুল পড়ুয়াদের মিছিল, শোকজ হাওড়ার ৩ স্কুল কর্তৃপক্ষকে

জোর দেওয়া হয়েছে রাতের কলকাতার নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রেও। বলা হয়েছে, কলকাতা ট্রাফিক পুলিশকে দেখতে হবে, নাকা পয়েন্টগুলিতে যেন নজরদারি জোরদার থাকে। প্রয়োজনে বাড়তি সতর্কতা নিতে হবে। বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেক করার মতো ঘটনাগুলিতে কড়া পদক্ষেপ নিতে হবে। হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধেও কড়া ব্য়বস্থা নেওয়া হবে। ট্রাফিক গার্ড লাগোয়া হাসপাতাল-হস্টেলে বাড়তি নজরদারি চলবে। আরও জোর দিতে বলা হয়েছে মহিলা ও শিশুদের সুরক্ষায়। সেই সঙ্গে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ উভয়কেই ফেক নিউজ এড়াতে সোশ্যাল মিডিয়ার ওপর সর্বক্ষণ নজরদারি চালাতে হবে। ফেক নিউজ(Fake News) বন্ধ করতে অফিশিয়ালি সত্য তথ্য দিয়ে পাল্টা পোস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে জোনাল এডিজি -আইজি পদমর্যাদার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, সব স্তরের পুলিশকর্মীদের এ ধরনের বিষয় নিয়ে সচেতন করা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00