Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখোমুখি দুই নারী বাহিনী, আজ রাতেই বিশ্বকাপ ফাইনাল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ। দুবাইয়ের ময়দানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আজ রাতেই। এর আগে এই দুই দলের কেউই এই বিশ্বকাপে বিজয়ীর শিরোপা পায়নি। তাই বলা যায়, এবারের ম্যাচের পর এক নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেতে চলেছে গোটা বিশ্ব। রানার্স আপ হওয়ার দুঃখ ঝেড়ে ফেলে নিউজিল্যান্ড কি পারবে বিজয়ীর শিরোপা ছিনিয়ে নিতে? নাকি নতুন বিজয়ী হিসেবে ক্রিকেটের আগাম ইতিহাসে নিজের নাম লেখাবে সাউথ আফ্রিকা। এই সকল প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।

আরও পড়ুনঃ ফের হ্যাটট্রিক মেসির, নয়া ইতিহাস গড়ল মায়ামি

আজ দুবাইয়ে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। দুই দলই যে প্রথম বিশ্বকাপের স্বাদ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে তা আলাদা করে বলে দিতে হয় না। উভয় পক্ষের মধ্যেই জেতার সমস্ত সম্ভাবনা বিদ্যমান। গোটা সিরিজ জুড়েই এই দুই দলের পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো। এই নিয়ে নিউজিল্যান্ডের নারী বাহিনী মোট তিন বার এবং দক্ষিণ আফ্রিকার টিম মোট দুবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে চলেছে।

আরও পড়ুনঃ গোপন ভিডিও ফুটেজ ডিলিটের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে

যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, এই ম্যাচে পাল্লা ভারী নিউজিল্যান্ডের। কারণ এই পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৬ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ১১ বারই দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে নিউজিল্যান্ডের মহিলা টিম। তবে আজ ফাইনাল। কোনও দলই বিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়বে না। যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে খেলার সমীকরণ। ফলে সবকিছুর ফয়সলা হতে চলেছে আজ রাতেই। তারপরই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে গোটা বিশ্ব পাবে নতুন নারী বিশ্ব চ্যাম্পিয়ন দলকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00