Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণ আফ্রিকার মেয়েদের জার্সিতে লেখা হল প্রিয়জনদের নাম, নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ দিয়ে শুক্রবার যাত্রা শুরু করছে সাউথ আফ্রিকার মেয়েরা। তবে মাঠে নামার আগে কাছের মানুষদের নাম লেখা জার্সি পরবেন আফ্রিকার মহিলা বিগেড। সূত্রের খবর, আফ্রিকার সবুজ, হলুদ সহ মিশ্র রঙের জার্সির কলারে নাম লেখা থাকবে খেলোয়াড়দের প্রিয়জনদের।

আইসিসির তরফে জানানো হয়েছে শুক্রবার দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আক্রমন শানানোর আগে প্রত্যেক দক্ষিণ আফ্রিকান মহিলা ক্রিকেটারদের কলারে লেখা থাকবে তাদের বাবা, মা, ভাই, বোন এবং বিশেষ কোনও মানুষ থাকলে তার নাম। কলারে পরিবারের সদস্যদের নাম লেখার পিছনে কোনও এক বিশেষ কারণ দেখছেন বিশেষজ্ঞরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ম্যাচের কঠিন পরিস্থিতিতে এগিয়ে যেতে প্রিয়জনদের স্মরণ করে খেললে তাদের মানসিক চাপ অনেকটাই কমবে। পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের নাম জার্সিতে লেখার আরও একটি কারণ, এই ভাবনা নিজেদের মনে গেঁথে নেওয়া যে, তারা নিজের দেশের হয়ে মাঠে নামার পাশাপশি নিজেদের সাফল্যে জার্সিতে লেখা প্রিয় জনের নাম জ্বলজ্বল করবে।

আরও পড়ুন:এক দশক বাদে বিশ্বকাপে জিতল বাংলাদেশের মেয়েরা

উল্লেখ্য, এখনও পর্যন্ত যা খবর, দক্ষিণ আফ্রিকার মহিলা দলের অধিনায়ক লরা উলভার্ট তার জার্সিতে নাম রেখেছেন, বাবা, দিদা, কোচ এবং লুকা নামক এক বিশেষ ব্যক্তির। অন্যদিকে দলের উইকেটকিপার সিনালো জাফটা মা এবং এক অভিজ্ঞ পরামর্শ দাতার নাম লিখেছেন। একই পথে হেঁটেছেন দলের অন্যান্যরাও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00