Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকরি গেল গ্রাহাম পটারের

Share:

নিজস্ব সংবাদদাতা:  বাজে সময়টা যেন কিছুতেই কাটছে না ইংলিশ লিগের অন্যতম সেরা দল চেলসির। প্রথমে অর্থ সঙ্কটের জন্য মালিক বদল হয়েছিল। নতুন মালিক হিসেবে দল কিনেছিলেন টড বোয়েলি। ঐতিহাসিক ক্লাব কিনেই তিনি দল গড়তে অর্থের কোনও কার্পন্য করেননি। কিন্তু সাফল্য যেন কিছুতেই ধরা দিচ্ছে না চেলসির ড্রেসিংরুমে।

আরও জানতে পড়ুন: টানা দ্বিতীয় ম্যাচেও জয় নেই পিএসজি-র https://www.live.live.eimuhurte.com/sports/again-point-loss-psg/

মরশুমের শুরুতেই চেলসি থমাস টাচেলকে সরিয়ে কোচের হটসিটে বসান গ্রাহাম পটারকে। একটা বা দুটো বছর নয়, দীর্ঘ পাঁচ বছরের জন্য তাঁকে কোচের পদে আসীন করেছিলেন চেলসি টিম ম্যানেজমেন্ট। কিন্তু কি এমন হল যে, পাঁচ বছর তো দূর অস্ত, মাত্র সাত মাস যেতে না যেতেই চাকরি থেকে বরখাস্ত হলেন পটার, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব ফুটবলের ময়দানে।

ইতিমধ্যেই পটারের পরিবর্তে যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর নাম ঘোষণা করেছে চেলসি। এবার ব্রিটিশ ক্লাবটির হটসিটে বসতে চলেছেন ব্রুনো স্যাল্টোর। সূত্রের খবর, গত শনিবার অ্যাস্টনভিলার কাছে ম্যাচে পরাজয়ের পর পরই গ্রাহাম পটারকে নিয়ে সমালোচার ঝড় উঠতে শুরু করে চেলসির অন্দরে। এবং সেই ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে শেষ পর্যন্ত গ্রহাম পটার চেলসির কোচের পদ থেকে সরে যেতে বাধ্য হলেন।

পরিসংখ্যান বলছে চেলসির দায়িত্ব নিয়ে পটারের কোচিংয়ে চেলসি ৩১টি ম্যাচে মাত্র ১১টিতে জয়ের মুখ দেখেছে। দলের এ পরিসংখ্যান দেখেই ব্রিটিশ ক্লাবটির সমর্থকরা পটারকে দলের কোচের পদ থেকে সরাতে সরব হন। শেষ পর্যন্ত তাই হল। দলের এ হেন পারফরম্যান্সের জন্য পটার ও তাঁর পরিবারকে মৃত্যুর হুমকি পর্যন্ত শুনতে হয়েছিল। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ১১তম স্থানে অবস্থান করছে। লিগ শিরোপা জয়ের সম্ভাবনা তাদের একেবারেই নেই।এইরকম বিধ্বস্ত অবস্থায় আগামী মঙ্গলবার তাদের খেলতে হবে লিভারপুলের বিরুদ্ধে। এবং এরপরই চ্যাম্পিয়ন্স লিগে করিম বেঞ্জেমাদের রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হবে ব্রুজদের। এখন দেখার এই কঠিন যুদ্ধ তারা কিভাবে অতিক্রম করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00