Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিয়ারিয়াল নয়, ক্লান্তির কাছেই হার রিয়ালের: আনচেলত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:  কোপা দেলরে-তে বার্সার বিপক্ষে খেলা এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আসন্ন এই দুইয়ের মাঝেই রিয়ালকে খেলতে হল ভিয়ারিয়াল ম্যাচ। ভিয়ারিয়াল ম্যাচে ফোকাস যতটা থাকবে, তার থেকে বেশি এল ক্লাসিকো কিবং চ্যাম্পিয়ন্স লিগের দিকে রিয়াল মাদ্রিদের মতো দলের থাকবে এটাই স্বাভাবিক। সেই কারণেই ভিয়ারিয়ালের ম্যাচে গুরুত্ব না দেওয়ার ফসল হাতেনাতে পেল মাদ্রিদের দলটি। ম্যাচে তাদের হারতে হল ৩-২ গোলের ব্যবধানে।

তবে কি সেই কারণেই এই ম্যাচে হারতে হল রিয়ালকে? কোচের যুক্তি অবশ্য সেইরকমই। রিয়াল কোচ বলেন, দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝে ভিয়ারিয়াল বিপক্ষে ম্যাচটি আমাদের খেলতে হল। ফলে আমাদের দলের মধ্যে মনোসংযোগের ব্যাঘাত ঘটে। কোপা দেল রেতে- বার্সার বিরুদ্ধে ম্যাচে আমাদের দলের সকলের যা ধকল গেছে সেইটা আমরা ভিয়ারিয়াল ম্যাচে কাটিয়ে উঠতে পারিনি। তার ফলেই আমাদের ম্যাচটা হারতে হয়েছে। ভিয়ারিয়ালের বিপক্ষে পরাজয়ের পর তাঁর দলে আত্মবিশ্বাসের ঘাটতি পড়েছে কি না এমন প্রশ্নের মুখেও পড়েছেন আনচেলিত্ত।

আরও জানতে পড়ুন: ফেভারিট পাঞ্জাবের বিরুদ্ধেhttps://www.live.live.eimuhurte.com/ipl-2023/today-match-punjab-vs-hydrabad-preview/ জয় চায় হায়দরাবাদ

রিয়াল কোচ আরও বলেন,  বার্সা র বিপক্ষে ম্যাচে আমাকে অনেক বেশি মনোসংযোগ করতে হয়েছে। দলে অনেক বেশি কৌশল পরিবর্তন করতে হয়েছে। তারফলে আমাদের সকলের মানসিক ও শারীরিক দুই দিকেই ধকল গিয়েছে বেশ। বার্সার বিপক্ষে ম্যাচটা আমাদের কাছে একটা আবেগের লড়াই ছিল। তবুও এতসবের মধ্যেও ভিয়ারিয়ালের বিপক্ষে এগিয়ে থেকেও আমরা পরাজিত হয়েছি। এই হার আমাকে এবং আমার গোটা দলকে খুবই কষ্ট দিয়েছে।

সবশেষে এইটুকু বলতে পারি এই ম্যাচে হারের ফলাফল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোনও প্রভাব ফেলবে না। সেই ম্যাচে রিয়াল খেলবে রিয়াল মাদ্রিদের মতোই ফুটবল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00