Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব পেতে পারেন ব্রুজোঁ! বাড়ছে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইএসেলে পর পর পরাজয়ের যন্ত্রণা বুকে নিয়ে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা দেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। এরপরই দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লাল হলুদের কলকাতা লিগের কোচ বিনো জর্জ। যদিও স্থায়ী কোচের খোঁজ চলছিল আগে থেকেই। এবার সেই কাজে সাফল্য মিলতে পারে বলেই মনে করা হচ্ছে। খুব শীঘ্রই আরেক স্প্যানিশ ফুটবল তারকা অস্কার ব্রুজোঁকে বাংলার প্রাচীন ক্লাবের কোচ হিসেবে দেখা যেতে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2023 এ পদ্মা পারের বাংলাদেশের বসুন্ধরা কিংস ক্লাবের হয়ে কোচের দায়িত্ব ছিল ব্রুজোঁর কাঁধে। যদিও ইতিমধ্যেই সেই ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এই ফুটবল তারকা। ব্রুজোঁর ফুটবল ক্যারিয়ারে চোখ রাখলে দেখা যাবে, বিভিন্ন সময়ে বহু দেশীয় ক্লাবের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন তিনি। এক সময়ে মুম্বই সিটি এফসির অ্যাসিস্টেন্ট কোচ হিসেবেও কাজ করেছেন এই স্টার প্লেয়ার। দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আই লিগেও। কাজেই এহেন একজন পোড়খাওয়া ফুটবল কোচের সানিধ্যে পেতে পারেন ইস্টবেঙ্গলের ছেলেরা।

আরও পড়ুনঃ ২০ কোটি তছরুপের অভিযোগে আজহারউদ্দিনকে সমন পাঠালো ইডি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রুজোঁকে দলের কোচ হিসেবে নেওয়ার আগে বেশ কয়েকটি বিষয়ে নজর রয়েছে লাল হলুদের। বাংলার বহু প্রাচীন ক্লাবটির কোচ হিসেবে যুক্ত হলে তার পিছনে মোটা অঙ্কের অর্থ বহন করতে হবে ইস্টবেঙ্গলকে। এছাড়াও জানা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই ক্লেটন সিলভা ছেড়ে রবসন দ্য সিলভা তথা রবিনহোকে সই করবেন তিনি। সেখানে এই খেলোয়াড়ের বাজার দর প্রায় 6 কোটি ছাড়িয়েছে। কাজেই সম পরিমাণ অর্থ ব্যায় না করলে ইস্টবেঙ্গলে আসবেন না ব্রুজোঁ।

প্রসঙ্গত, দলকে আরও শক্তিশালী করতে ভালই অর্থ ঢেলেছে ইস্টবেঙ্গল। কাজেই এই মূহুর্তে ব্রুজোঁর পিছনে কোটি টাকা খরচ করলে টান পড়তে পারে কোষাগারে। তবে ব্রুজোঁর বিকল্প খুঁজতেও বাকি রাখেনি লাল হলুদ। স্প্যানিশ কোচ হাতছাড়া হলে ইস্টবেঙ্গলের লক্ষ্য আরেক অভিজ্ঞ কোচ ইভান ভুকোমানোভিচ। জল গড়াতে পারে সে দিকেই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00