Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Hockey World Cup 2023: স্পেনকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু ভারতের

রাউরকেল্লা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় হরমনপ্রীতরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাউরকেল্লা: হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করল ভারতীয় পুরুষ হকি দল। শুক্রবার রাউরকেল্লা স্টেডিয়ামে স্পেনকে ২-০ গোলে হারাল হরমনপ্রীত বাহিনী। গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলেও স্পেনের জালে বেশি বল জড়াতে পারেনি ব্লু ব্রিগেড। তবে শক্তিশালী স্পেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার রাস্তা অনেকটা প্রশস্ত হয়েছে।

৪৮ বছর আগে শেষ বারের মতো হকি বিশ্বকাপ জিতেছিল ভারত। গত বছর ঘরের মাটিতে ষষ্ঠ স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্লু ব্রিগেডকে। যদিও গত বছর কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় হকি দল। ঘরের মাটিতে বসা এবারের আসরে চ্যাম্পিয়ান হয়ে ৪৮ বছরের খরা কাটাতে বদ্ধপরিকর হরমনপ্রীত সিং, অমিত রুইদাস, পিআর শ্রীজেশরা। রাউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম অর্ধের ১২ মিনিটে পেনাল্টি কিক থেকে দলের পক্ষ জয়সূচক গোল করেন অমিত রুইদাস। দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটে ব্যবধান বাড়ান হার্দিক সিং। পরের ৩৩ মিনিটে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণের পথে হেঁটেছিল। যদিও ভারতীয় ছেলেরা যেমন গোল বাড়াতে ব্যর্থ হয়েছে, তেমনই স্পেনও গোল শোধ করতে পারেনি।

অন্যদিকে, এদিন থেকেই শুরু হয়েছে ১৫ তম হকি বিশ্বকাপ। প্রথম দিনে মোট আটটি দল মাঠে নেমেছিল। প্রথম ম্যাচে ভুবনেশ্বর স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে একমাত্র  গোলে হারিয়ে কষ্টার্জিত জয় পায় আর্জেন্টিনা। একই স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ফ্রান্স। অজিদের দাপটে কাছে খড়কুটোর মতো উড়ে যায় ফরাসিরা। ৮-০ গোলে জিতে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। রাউরকেল্লা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ওয়েলসকে কার্যত উড়িয়ে দিয়ে ৫-০ গোলের ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00