Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

T-20 World Cup: ফলে গেল সাকিবের ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপের লড়াই থেকে বিদায় বাংলাদেশের

পাঁচ রানে হার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথা রাখলেন সাকিব।

বিশ্বকাপ না জিতেই ঘরের ফেরার পথ দল। ভারতের বিরুদ্ধে খেলতে নামার কিছুদিন আগে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, তাঁরা বিশ্বকাপ জয়ের জন্য আসেননি।

সেই কথাটা বুধবার একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেল। ভারতের কাছে তারা হারল পাঁচ রানে। লিটন দাস চেষ্টা চালিয়েছেন সাকিবের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করতে।  কিন্তু একা কুম্ভ কি নকল বুদির গড় রক্ষা করতে পারে?

সাকিব আল হাসানকে দেখে একবারের জন্য বোঝা যায়নি যে তিনি ভারতকে হারিয়ে দলের জন্য সেমিফাইনালের দরজা খুলতে চাইছেন। ক্রিকেটমহলের একাংশের মতে, তাঁকে দেখে মনে হচ্ছিল ম্যাচটা না খেললেই নয়, তাই খেলা। যাকে বলে নিয়মরক্ষার খেলা।  সাকিব মাত্র ১২ বলে ১৩ রান করে বিদায় নেন। ফলে, দলকে মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব গিয়ে  পড়ে লিটন দাসের কাঁধে। 

লিটন দাস মাত্র ২৭ বলে ৬০ রান করেন। এর মধ্যে ৪৬ রান এসেছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। ২৮ রান বাউন্ডারি থেকে। আর ১৮ রান ওভার বাউন্ডারি থেকে। নাজমুল হাসানও কিছুটা সঙ্গত দেন। খেলা চলাকালীন বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ বেশকিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। বৃষ্টি শেষে ২০ ওভার কমিয়ে করা হয় ১৬ ওভারে। ১৬ ওভারে তাদের টার্গেট দাঁড়ায়  ১৫১। শেষের দিকে ঘন ঘন উইকেট পড়তে থাকায় বাংলাদেশের পক্ষে আর কোনওভাবেই ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। জয়ের ফলে সেমিফাইনালে ভারতের খেলার পথ অনেকটাই প্রসস্ত হল। 

আরও পড়ুন T-20: অভিশপ্ত নো-বল ফিরল আশীর্বাদ হয়ে, বাংলাদেশের কাছে হার জিম্বাবুয়ের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00