Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

2022 World Cup:  কলঙ্কিত কাতার, ভারতীয় শ্রমিকের দেহ হস্তান্তরে মোটা টাকার দাবি

মধ্যস্থতায় নামে ভারতীয় দূতাবাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কাতারের গায়ে লাগল কলঙ্কের দাগ। স্টেডিয়াম তৈরি করতে গিয়ে মৃত এক ভারতীয় শ্রমিকের দেহ হস্তান্তর করতে চাওয়া হল পাঁচ লক্ষ টাকা। সমস্যার সমাধান করতে হস্তক্ষেপ করতে হয়েছে কাতারে ভারতীয় দূতাবাসকে।খবর ভারতের একটি প্রথম শ্রেণির দৈনিকের।

ওই দৈনিকের এই খবর অনুযায়ী, শেষ পর্যন্ত ৩০ হাজার টাকায় রফা হয়। হাতে নগদ পাওয়ার পর মৃত শ্রমিকের দেহ তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে কাতার। ওই শ্রমিকের রোজগারের ওপর নির্ভর করে চলত পরিবার। পরিবার অত্যন্ত গরিব হওয়ায় তাদের পক্ষে পাঁচ লক্ষ টাকা দেওয়া তো পরের কথা, ৩০ হাজার টাকাও দেওয়া সম্ভব ছিল না।

চাঞ্চল্যকর তথ্য আরও আছে, কাতার যাওয়ার আগে সেখানকার বিভিন্ন সংস্থা প্রতি মাসে যে বেতনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, মাস শেষে সেই বেতন তাদের দেওয়া হয় না। ফলে, অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন। তাদের মধ্যে একজন রাজেন্দ্র প্রভু মান্ডালজি।

তাঁর স্ত্রী সুচিত্রা জানিয়েছেন, কাতারে বিশ্বকাপের জন্য নতুন একটি স্টেডিয়াম তৈরি করার কথা ছিল। কাতারে গেলে মোটা টাকা রোজগার হবে এই আশা নিয়ে রাজেন্দ্রর সঙ্গে কাতারের একটি সংস্থা যোগাযোগ করে। বলা হয়েছিল, বেতন দেওয়া হবে ২৫০০ কাতারি (প্রায় ৫৭ হাজার টাকা)। আর দোহায় পৌঁছে তাকে দেওয়া হয় নতুন চুক্তিপত্র, যেখানে লেখা ছিল মাসিক বেতন এক হাজার কাতারি (প্রায় ২৩ হাজার টাকার কাছাকাছি)।

সুচিত্রা জানিয়েছেন, তিনি ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করলে বলা হয় পাঁচ লক্ষ টাকা দিলে তবে দেহ ফেরত দেওয়া হবে। কোনওভাবে বিষয়টি কাতারে ভারতীয় দূতাবাসের কানে গেলে তারা মধ্যস্থতায় নামে। রফা হয় ৩০ হাজার টাকায়।

আরও পড়ুন সামনেই ‘বিশ্বযুদ্ধ,’ কাতারে শুরু ‘ভাড়াটে তাড়াও’ অভিযান

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00