Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023 আইপিএল-এ করোনার থাবা আক্রান্ত ধারাভাষ্যকার

Share:

নিজস্ব সংবাদদাতা : নিজস্ব সংবাদদাতা :  আইপিএল শুরু হয়েছে মাত্র কদিন হয়েছে। তার মধ্যেই এবার ক্রিকেটের এই মেগা ইভেন্টে থাবা বসাল মারন ভাইরাস করোনা। সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়েছেন চলতি আইপিএল-এর ধারাভাষ্যকার আকাশ চোপরা। নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানিয়েছেন বছর ৪৫-এর এই ধারাভাষ্যকার। সেখানেই তিনি উল্লেখ করেন করোনার সি নামক ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছেন। তবে এখন তাঁর অবস্থা অনেকটাই ভালো।

তিনি আশা প্রকাশ করছেন বেশ কয়েকদিন তিনি বাড়িতে বিশ্রাম ফের আবার আইপিএল-এ ধারাভাষ্যকার হিসেবে যোগদান করতে পারবেন। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে আকাশ চোপড়া যুক্ত ছিলেন জিও সিনেমা, ডিজিটাল ব্রডকাস্টার্স, স্টার স্টুডিড কমেন্ট্রি প্যানেলে-এর সঙ্গে। ধারাভাষ্যকার ছাড়াও আকাশ জড়িত ছিলেন আরও কিছু বাণিজ্যিক অনুষ্ঠানের সঙ্গেও। সেই সমস্ত সংগঠকরাও আকাশ চোপড়ার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েছেন। তাঁরা আশাবাদী খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার শো-এর মঞ্চে দেখা যাবে আকাশকে।

আরও জানতে পড়ুন:  সুপার কাপে মোহনবাগানই ফেভারিট মত প্রাক্তনদেরhttps://www.live.live.eimuhurte.com/sports/ex-national-player-opinion/

উল্লেখ্য, আকাশ চোপড়া শুধু একজন ধারভাষ্যকারই নন, তিনি প্রাক্তন জাতীয় দলের একজন ক্রিকেটারও বটে। আকাশ চোপড়া করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল-এর আসরে কোনও ক্ষতি হবে না বলেই মত সংগঠকদের। করোনা থাবা থেকে মুক্তি পেতে তৈরি রাখা হয়েছে জৈব সুরক্ষা বলয়ও।

ক্রিকেটের এই মেগা ইভেন্টের নিয়মানুসারে প্রত্যেক দলকেই দুটি করে ম্যাচ খেলতে হবে। তার মধ্যে একটি হোম এবং অপরটি অ্যাওয়ে ম্যাচ। কিন্তু আচমকাই ভারতে আইপিএল চলার মধ্যেই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যেন কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দাবি করেছে যে, যেখানে ভারতে একটা সময় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩,০৩৮ জনে নামিয়ে আনা হয়েছে, সেখানে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হল ২১, ১৮৯ জন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00