Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লিও, লিও, লিও ধ্বনিতে কাঁপল স্টেডিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধি:  লিও, লিও, লিও এই ধ্বনিতেই কেঁপে উঠল গোটা স্টেডিয়াম। গত বুধবার রাতে একটা দুটো মিনিটের জন্য নয়, প্রায় ১০ মিনিট ধরে এমনই এক আওয়াজ শোনা গেল বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে। কেউ কেউ বলতে থাকেন হায় রে, এই মুহূর্তে আমাদের দলে যদি লিও থাকতো, তাহলে হয়তো করিম বেঞ্জামার রিয়াল মাদ্রিদকে এতটা সহজে পেতে দিতাম না।

শুধু মাঝমাঠ থেকে একটা বল ধরে একের পর এক রিয়াল মিডফিল্ডার থেকে ডিফেন্স সবাইকে বোকা বানিয়ে আমাদের আদরের লিও গোল করে সেলিব্রেশন করেত ছুটে আসত গ্যালারিতে। না, সেইসব দিন আজ অতীত। বার্সার সমর্থকদের আদরের লিও আজ তাঁদের দল ছেড়ে চলে গিয়েছেন পিএসজিতে। তবুও তাঁকে ঘিরে এখনও স্বপ্ন দেখেন বার্সার অগণিত সমর্থক। এই ঘটনা তারই প্রমাণ।

এল-ক্লাসিকোর এই মহাযুদ্ধে গত বুধবার মেসির নামে গগণভেদি চিৎকার করতে লাগলেন বার্সার সর্থকরা। কিন্তু কেনই বা তাঁরা মিনিট দশেক এই চিৎকার করেছিলেন। এই নিয়ে শুরু হল নানা দ্বন্দ্ব।

কেউ কেউ বলছেন, ক্যাম্প ন্যু-তে লিওনেল মেসি ১০ নম্বর জার্সি পরে মাঠে নামতেন। তাই বার্সার সমর্থকরা মেসির প্রতি সম্মান জানাতেই ১০ মিনিট ধরে তাঁর নাম ধরে চিৎকার করতে থাকেন।

আরও জানতে পড়ুন: ঋতুরাজের প্রশংসায় হাসিhttps://www.live.live.eimuhurte.com/sports/cricket/hassi-spaech-rituraj/

উল্লেখ্য, এই বছরই পিএসজি-র সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যেই মেসির দলবদল ঘিরে উঠতে শুরু করেছে নানা গল্প। বার্সার সমর্থকরা যে তাঁকে কোনওদিন ভুলতে পারবেন না তার প্রমাণ তাঁরা বার বার দিয়ে এসেছেন। এবার ঘরের ছেলেকে তাই ঘরে ফিরে আসতে কাতর আবেদন তাঁদের।

কিন্তু জানা নেই, মেসি তাঁদের ডাকে সাড়া দেবেন কি না। কোপা দেল-এর ম্যাচে করিম বেঞ্জামাদের কাছে যখন ৪-০ গোল মেসির পুরনো ক্লাব বিধ্বস্ত হয়, তখনই তাঁরা মেসির নাম স্মরণ করেন। সত্যিই এমনই ভালোবাসা পাওয়ার যোগ্য লোক বার্সার সমর্থকদের কাছে মেসি ছাড়া আর কে হতে পারে!  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00