Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Hijab: হিজাব ছাড়াই দাবার আসরে ইরানের তরুণী

সাহসী তরুণীর নাম সারা কাদিম।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাড়তি মাত্রা পেল ইরানের হিজাব আন্দোলন।

আন্তর্জাতিক দাবার আসরে হিজাব না পরে অংশ নিলেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার সেই সাহসী ছবি। সাহসী তরুণীর নাম সারা কাদিম। সে অংশ নিয়েছিল ফাইড ওয়ার্ল্ড ব়্যাপিড অ্যান্ড ব্লিজ চেস চ্যাম্পিয়ানশিপে। দাবা প্রতিযোগিতার আসর বসেছিল কাজাখস্তানের আলমাতিতে। ইরানের একাধিক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে সারা কাদিমের ছবি। ইরানের ক্রীড়া জগতে, বিশেষ করে দাবা খেলায় এই তরুণী একটি পরিচিত মুখ। আন্তর্জাতিকস্তরে আয়োজিত বেশ কয়েকটি দাবা প্রতিযোগিতায় তাঁকে অংশ নিতে দেখা যায়। বিশ্বের দাবা খেলোয়াড়দের ক্রমতালিকায় তাঁর স্থান ৮০৪।

জানা গিয়েছে, সারা খাদিমের জন্ম ১৯৯৭-তে। পুরো নাম সারাসাদাত খাদেমালশারিহে।পুলিশ লকআপে মাশাহর মৃত্যুর প্রতিবাদেই সে হিজাব ছাড়াই দাবার আসরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সারাসাদাতের মতো আরও একজন অ্যাথলিট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পর্বতাভিযানের আসর বসেছিল দক্ষিণ কোরিয়ায়। ইরান থেকে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এলনাজ রেকাবি। একই রাস্তায় হাটার সিদ্ধান্ত নেন ইরানের এক তীরন্দাজ। এবারের ফুটবল বিশ্বকাপে ইরানের খেলোয়াড়েরা জাতীয় সংগীত গাইতে অস্বীকার করে।

এদিকে, ইরানে হিজাব বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত তিনশোজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ইরানের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী রয়েছেন বলে খবর। ইরান সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যেভাবেই হোক হিজাব আন্দোলন বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। যদিও সরকারের সেই হুঁশিয়ারি হেলায় উড়িয়ে চলছে হিজাব বিরোধী আন্দোলন। 

আরও পড়ুন ইরানে হিজাব বিরোধী বিক্ষোভকারীদের দমনের নিন্দায় খামেইনির বোন

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00