Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্বলছে মণিপুর, মুখ্যমন্ত্রীর মেয়ের বাড়ি পুড়িয়ে দিল উত্তেজিত জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের উত্তপ্ত মণিপুর(Manipur)। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। কুকি(Kuki Attack) জঙ্গিদের উপদ্রব ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে। জিরিবাম জেলার ঝিরি নদীতে তিন মহিলার মৃতদেহ উদ্ধারের(Dead Body Rescued) ঘটনার পরই কুকিদের নৃশংসতার কথা উঠে আসে খবরের শিরোনামে। এর আগে কুকি জঙ্গিদের ১১ জন সদস্য মারা পড়েছেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর হাতে এরপর থেকেই আরও নৃশংস হয়ে উঠেছে কুকি উপজাতির দুষ্কৃতীরা। কোনওরকম সমঝোতা করতে নারাজ তাঁরা। এরইমধ্যে ঘটে গিয়েছে আরও বেশকিছু ঘটনা‌।

আরও পড়ুনঃ চাদর-সোয়েটার বের করে ফেলুন, ৪৮ ঘন্টায় জাঁকিয়ে বসছে ঠাণ্ডা

শনিবার দিনেই তিন মন্ত্রী ও ছয়জন বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। নিজেদের ক্ষমতা জাহির করতেই বোধহয় এহেন কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাঁরা। হামলার পরেই মণিপুর রাজ্য সরকার পাঁচটি জেলায় কারফিউ জারি করেছে এবং রাজ্যের বেশ কিছু স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্থানীয় পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন পরিস্থিতি বড়ই বেগতিক।

তবে শুধু প্রশাসনিক কর্তাদের বাড়িতে হামলা চালিয়েই থেমে থাকেননি বিক্ষোভকারীরা। একইদিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের মেয়ে-জামাইয়ের বাড়িতেও। দুষ্কৃতীরা একাধিক বিধায়কের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে‌ নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করতে হয়েছে।

আরও পড়ুনঃ পোস্ট অফিসে দারুন স্কিম, ১১৫ মাসেই ডাবল হবে টাকা

এই বিক্ষোভের সূত্রপাত গত বছরের ৩রা মে, মণিপুর হাইকোর্টের একটি আদেশকে কেন্দ্র করে। সেই রায় কুকি উপজাতির বিরুদ্ধে যাওয়ার পর থেকেই শুরু হয় বিক্ষোভ। এরপরেও সরকার তাঁদের দাবিতে কর্ণপাত না করায় আন্দোলনের বদলে পরিস্থিতির বাঁকবদল ঘটে। প্রথমে ভারতীয় সেনাবাহিনী এবং পরে নেতা-মন্ত্রীদের উপরেও আক্রমণ শুরু করেছে তাঁরা। এই বিশৃঙ্খল পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00