Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে ১৮০০০ কোটি টাকা আয় রাজ্যের

২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে ১৮ হাজার কোটি টাকা আয় হয়েছে রাজ্য সরকারের। আবার অগস্ট থেকে বাড়চেহ মদের দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ বিক্রি(Selling Liquor) করেই লক্ষ্মীলাভ নবান্নের। কেননা রাজ্যের আবগারি দফতরের(Excise Department) তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে ১৮ হাজার কোটি টাকা(18 Thousand Crore Rupees) আয় হয়েছে সরকারের(Income of West Bengal State Government)। কার্যত রেকর্ড আয় করেছে রাজ্য সরকার। সব থেকে বেশি আয় হয়েছে বিদেশে প্রস্তুত মদ থেকে। সেই আয় আরও বাড়াতে চায় রাজ্য সরকার। আবগারি শুল্ক বৃদ্ধির ফলে আয় আরও বাড়বে বলে মনে করছেন আবগারি দফতরের আধিকারিকেরা। আর সেই কারণেই আগামী অগস্ট মাস থেকে রাজ্যে বিয়ার আর বিদেশে প্রস্তুতকারক মদের ওপর আবগারি শুল্ক বাড়ানোর(Excise Duty Hike) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই ক্ষেত্রেই ন্যূনতম ২০ টাকা করে দাম বাড়তে চলেছে। ইতিমধ্যেই আবগারি দফতরকে মদের ওপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর।

আরও পড়ুন ‘মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে’, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মমতার

আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চায়। এই কারণে আগামী দিনে বিয়ার আর বিদেশে তৈরি মদের দাম বাড়ছে রাজ্যে। অগাস্টের মাঝামাঝি থেকেই সেই দাম বাড়াতে চলেছে। West Bengal State Beverages Corporation বিয়ার, India Made Foreign Liquor বা দেশে তৈরি বিলিতি মদ ও Foreign Liquor বা বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে আগ্রহপত্র চেয়েছে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৬ তারিখের মধ্যে বিয়ার ও মদ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিড জমা দিতে বলা হয়েছে। ২৯ জুলাই বিড খোলা হবে। ১৪ অগস্ট থেকে রাজ্যে নতুন দাম কার্যকর হবে। এর আগে ২০২১ সালে রাজ্যে বিয়ার ও মদের দাম বেড়েছিল। তবে ২০২২ সালে বিয়ারের দাম কিছুটা কমেছিল রাজ্যে।

আরও পড়ুন উৎসব মরশুম শেষ হলে ভোট হতে পারে হাওড়া আর বালিতে

মদের দাম বৃদ্ধি প্রসঙ্গে মদের দোকানের মালিকদের অভিমত, তাঁদেরকে মৌখিক ভাবে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রায় সব ধরনের মদ আর বিয়ারের দাম বাড়বে। বাংলায় উৎসব মরশুমে মদের চাহিদা বেশিই থাকে। কার্যত সেই মরশুম শুরুই হতে চলেছে ১৫ অগস্ট থেকে যা তুঙ্গে উঠবে বিশ্বকর্মা পুজোর সময় থেকে। প্রতি বছর এই সময় রাজ্য জুড়ে মদের চাহিদা বাড়ে। ঠিক তার আগে এবারে মদ আর বিয়ার দুইয়ের দামই বাড়ানো হচ্ছে। যদিও তাতে মদের ব্যবসা ধাক্কা খাবে বলে মনে করছেন না মদের দোকানের মালিকেরা। কেননা তাঁদের দাবি, এই সময়টায় যে কোনও ক্ষেত্রেই বেশি টাকা খরচ করতে খুব একটা অনীহা দেখান না মানুষ। তাই পুরো উৎসব মরশুমজুড়েই মদের চাহিদা তুঙ্গে থাকে। নতুন দাম কার্যকর হলে ক্রেতার পকেট থেকে বাড়তি কড়ি খরচ হলেও তাঁরা বাড়তি লাভের মুখ দেখতে পাবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00