Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রীলঙ্কায় লঙ্কাকাণ্ড: এক কিলো কাঁচালঙ্কা সাতশো টাকা, দুশো টাকা আলু

অন্যান্য শাকসবজির দামও অস্বাভাবিক হারে বেড়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কাঁচালঙ্কা।

কামড় দিলেই জ্বালাপোড়া করে। আর শ্রীলঙ্কায় এক কিলো কাঁচালঙ্কার দাম শুনলে জিভে কামড় দেবেন। সেখানে এক কিলো কাঁচালঙ্কার দাম সাতশো টাকা। আর এক কিলো আলুর দাম দুশো টাকা। এক মাসে লঙ্কার দাম বেড়েছে একধাক্কায় ২৮৭ শতাংশ।

শুধু কাঁচালঙ্কা বা আলুর দাম নয়। অন্যান্য শাকসবজির দামও অস্বাভাবিক হারে বেড়েছে। বেগুনের দাম বেড়েছে এক ধাক্কা ৫১ শতাংশ। আলুর দাম বেড়েছে এক ধাক্কায় ১০ শতাংশ। পেঁয়াজের দাম ৪০ শতাংশ। টমেটো ১০ শতাংশ। কাঁচা শাকসবজির মূল্যবৃদ্ধির পাশাপাশি গুঁড়ো দুধের আকাল দেখা দিয়েছে।

কোন সবজির কী দাম দেখে নেওয়া যাক (কিলো প্রতি)

টমেটো ২০০ টাকা

বেগুন ১৬০ টাকা

ঢ্যাঁড়শ ২০০ টাকা

বিন ৩২০ টাকা

বাঁধাকপি ২৪০ টাকা

গাঁজর ২০০ টাকা

কাঁচাকলা ১২০ টাকা

২০১৯ সালের পর থেকে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় কাঁচা শাকসবজির দাম রকেট গতিতে বাড়তে শুরু করে। ২০২০ সালে চার সদস্যের পরিবারের সপ্তাহে আগে খরচ হত ১১৬৫ টাকা। আর মূল্যবৃদ্ধির ফলে প্রতি সপ্তাহে খরচ হবে ১৫৯৩ টাকা।

কাঁচা শাকসবজির মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত পরিবারের মাথায় হাত। অনুরুদ্দ পরাঙ্গামা নামে এক ট্যাক্সিচালক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগে দিনে তিনবার খেতাম। এখন দিনে দুবারের বেশি খাওয়ার কথা ভাবতেই পারি না।

খুব স্বাভাবিক। এক কিলো কাঁচালঙ্কার দাম সাতশো টাকা হলে কারই বা খেতে ইচ্ছে করে।

লঙ্কা নয়, ডালভাত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00