Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রানওয়ে দিয়ে যাবেন ‘ভগবান’, পাঁচ ঘণ্টা বন্ধ উড়ান

বিকেল চারটে থেকে রাত নয়টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: ধর্মীয় শোভাযাত্রা যাবে রানওয়ের ওপর দিয়ে। তাই, টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে বিমানের ওঠা-নামা।

এমনই বিরল ঘটনার সাক্ষী  তিরুঅনন্তপূরম বিমানবন্দর। আগে থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, আজ ১ নভেম্বর, বিকেল চারটে থেকে রাত নয়টা পর্যন্ত তিরুঅনন্তপূরম বিমানবন্দর বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে যে সব উড়ানের ল্যান্ড করার কথা ছিল এবং যে সব উড়ানের টেকঅফের কথা ছিল, সেই সব বিমানের ল্যান্ডিং এবং টেকঅফের সময়সূচি বদল করা হয়েছে। বিমানযাত্রীদের বলা হচ্ছে, তারা যেন পরিবর্তিত সময়সূচি দেখে নেন।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ফি-বছর তিরুঅনন্তপূরম বিমানবন্দর দুইবার বন্ধ থাকে। একবার ১ নভেম্বর। সেদিন শোভাযাত্রা সহকারে শ্রী পদ্মনাভ মন্দিরে নিয়ে যাওয়া হয় বিষ্ণু মূর্তি। আর ফেরার সময় রানওয়ে বন্ধ করা হয়। কেরলের এই উৎসব অত্যন্ত প্রাচীন। রানওয়ে তৈরি হওয়ার অনেক আগে থেকেই ঘটা করে কেরলে পালিত হয় এই উৎসব। স্থানীয়দের কাছে যা পরিচিত আরাতু নামে। আজ থেকে সেখানে শুরু হল আলপাস্সি উৎসব। 

স্বামী পদ্মনাভ মন্দির রয়েছে ঠিক বিমানবন্দরের ওপারে। যেহেতু সূচনাকাল থেকে শোভাযাত্রা এই পথ ধরে মন্দিরে যেত, তাই বিমানবন্দর তৈরি হওয়ার পরেও মিছিলের পথ বদল করা হয়নি। পাছে কোনও অমঙ্গল হয়।

তিরুঅনন্তপূরম বিমানবন্দর তৈরি হয় ১৯৩২ সালে। তবে এই ঘটনা নিঃসন্দেহে যে ব্যতক্রমী তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ, রানওয়ের ওপর দিয়ে কোনও শোভাযাত্রা নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এবং তার পুরোটাই যাত্রী নিরাপত্তার কথা ভেবে। কিন্তু কেরল হাঁটল সেই নিয়মের বাইরে গিয়ে।  

আরও পড়ুন কেরলের আনন্দপদ্মনাভ মন্দিরের শাকাহারি সেই কুমির বাবিয়ার মৃত্যু

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00