Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিদেব কে ? জেনে নিন শনিদেব সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়

ওঁ নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম।
ছায়ামার্তণ্ড সম্ভূতং তং নমামি শনৈশ্চরম।।

শ্রী শ্রী শনি মহারাজ হলেন হিন্দু ধর্মের একজন অতি গুরুত্বপূর্ণ মহাশক্তিশালী দেবতা। তিনি নবগ্রহের অধিপতি, তিনি গ্রহরাজ। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে একদা স্বয়ং শ্রী কৃষ্ণ বলেছিলেন যে, “গ্রহগুলোর মধ্যে তিনিই শনি।” পৌরাণিক কাহিনী মতে শনিদেব সূর্যদেবের পুত্র এবং ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত। শনি মহারাজকে কাল, সময় এবং কর্মের দেবতাও বলা হয়। তিনি মানুষকে তাদের কর্মফল দান করেন। প্রাচীন কাল থেকেই জ্যোতিষ শাস্ত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কথিত আছে, নব গ্রহের মধ্যে শনি এমন একটি গ্রহ যার প্রভাব থেকে কেউই বাঁচতে পারে না। এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুস্কর যে, শনি মহারাজকে ভয় পান না। অনেকে আবার তাঁর নাম নিতেই ভয় পায় । তবে শ্রী শ্রী শনি মহারাজকে ভয় পাওয়ার কিছু নেই। শুধু নিজে সৎ কর্ম করে সেই কর্মে বিশ্বাস রেখে সবটাই শনিদেবের উপর ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয়। জেনে রাখা ভাল, গ্রহরাজ শনিকে বড় ঠাকুরও বলা হয়ে থাকে।

শ্রী শ্রী শনি মহারাজের বিভিন্ন দিক:

ন্যায়ের দেবতা: শনি মহারাজ সবার কাজের ফল দান করেন। সুকর্মের জন্য সুফল ও কুকর্মের জন্য কুফল প্রদান করেন তিনি। তিনি কারোর প্রতি পক্ষপাত করেন না। তাঁর কাছে সকল ভক্তই সমান। তিনি উচ্চ নিচ নির্বিশেষে সকলকেই ফল দান করেন।

কাল ও সময়ের দেবতা: শনি মহারাজ কাল এবং সময়ের প্রতীক। তিনি সব কিছুর পরিবর্তন ঘটান।

কর্মের দেবতা: প্রত্যেকটি মানুষের কাজের ফল তার জীবনে ভাল বা খারাপ ফলাফল আনে। শনি মহারাজ এই ফলই দান করেন।

জ্যোতিষ শাস্ত্রে গুরুত্ব: জ্যোতিষ শাস্ত্রে শনি গ্রহের গতিবিধি মানুষের জীবনে বিভিন্ন ঘটনার পূর্বাভাস দেয়। বৈদিক সংখ্যাতত্ত্বে শনির সংখ্যা ৮। শনির দশা কিংবা সাড়েসাতির মতো সময়কাল মানুষের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আনে। কারো ক্ষেত্রে সাড়েসাতিতে বিরাট উন্নতি হয়, আবার কারো কারো ক্ষেত্রে সাড়েসাতিতে সেই ব্যক্তির নাম যশ মাটিতে মিশে যায়, তবে সবই সেই ব্যক্তির পূর্বকৃত কর্মফলের ভিত্তিতে হয়ে থাকে।

পৌরাণিক কাহিনি থেকে পাওয়া তথ্যানুসারে জানা যায়, গ্রহরাজ শনি সূর্যদেব ও তার দ্বিতীয় স্ত্রী ছায়াদেবীর পুত্র। যে কারণে শনি মহারাজকে ছায়াপুত্র-ও বলা হয়। জানা যায়, শনির ভাই হলেন যম, যিনি সূর্যদেব ও আলোদেবীর পুত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত আছে, একদা শনি দেবের স্ত্রী ধামিনী দেবী সুন্দর বেশভূষা পড়ে তাঁর সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করায় ধামিনী দেবী শনিদেবকে অভিশাপ দেন, ‘আমার দিকে তুমি ফিরেও চাইলে না, এরপর থেকে যার দিকে চাইবে, সে-ই ভস্ম হয়ে যাবে।’
গ্রহরাজ শনি মহাদেবের কাছে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। উল্লেখ্য, কর্মফল দিতে গিয়ে গ্রহরাজ শনি অনেকের রোষানলে পড়লেও কখনোই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি।

শনি মহারাজকে খুশি করার উপায়:

১. শনি মহারাজকে নিয়মিত পূজা করা।

২. শনিদেবের মন্ত্র জপ করা।

৩. শনিবার ব্রত রাখা।

৪. গরীবদের দান করা।

৫. শনিদেবের মন্দিরে কালো তিল এবং তেল দান করা।

এবারে জেনে নেওয়া যাক, গ্রহরাজ সম্পর্কে কিছু বিশেষ তথ্য।

শনিদেবের অন্যান্য নাম : শনিদেবের বেশ কিছু প্রচলিত নাম আছে। এগুলি হল – শনীশ্বর, ছায়াসুত, কাকধ্বজ, কোনস্থ, বভ্রু, রৌদ্রান্তক, শনেশ্চর, সৌরি, পিঙ্গল, মন্দ, পিপ্পালয়েশ্র।

মন্ত্র : ওঁ (নমঃ) শম শনৈশ্চরায়ৈ নমঃ

প্রণাম মন্ত্র : ওঁ নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম। ছায়ামার্তণ্ড সম্ভূতং তং নমামি শনৈশ্চরম।।

তন্ত্রোক্ত শনি মহারাজের বীজ মন্ত্র : ওঁ প্রাং প্রীং প্রৌং শনৈশ্চরায় নমঃ

শনিদেবের গায়ত্রী মন্ত্র : ওঁ সূর্যপুত্রায় বিদ্মহে মৃতুরূপায় ধীমহি তন্নোঃ সৌরিঃ প্রচোদয়াৎ।

প্রিয় রঙ : কালো , গাঢ় নীল।

প্রিয় সংখ্যা : ৮, ১৭, ২৬, ৩৫, ৪৪, ৫৩, ৬২, ৭১ ( যে সংখ্যাগুলিকে যোগ করলে যোগফল ৮ আসে, যেমন : ৫৩ = ৫+৩= ৮, আবার , ৯৮= ৯+৮=১৭=১+৭=৮)

বাহন : শকুন, কাক।

প্রিয় রত্ন : নীলা (নীলার বিকল্প এমিথিস্ট )

জনশ্রুতি আছে, শ্রী শ্রী শনিদেব দীর্ঘায়ু, দুঃখ, মৃত্যু, বার্ধক্য, শৃঙ্খলা, সীমাবদ্ধতা, দায়িত্ব, বিলম্ব, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব, নম্রতা, সততা ও অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিয়ামক। তিনি আধ্যাত্মিক তপস্যা, শৃঙ্খলা ও বিবেকপূর্ণ কাজকেও পরিচালনা করেন। তিনি কর্ম, ন্যায়বিচার ও প্রতিশোধের দেবতা। শনিদেব ব্যক্তির চিন্তা, কথা ও কর্মের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন। তাই শনিদেবকে সর্বদা সন্তুষ্ট রাখতে সদাচরণ, সৎকর্ম করুন ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন আর, প্রতি শনিবার অন্তত ৮ বার তাঁর প্রণাম মন্ত্র জপ করুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00