Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আকাশ থেকে আচমকা টাকার বৃষ্টি, বিয়ে উপলক্ষে জেসিবি মেশিনে চড়ে ২০ লক্ষ ওড়াল বরের আত্মীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে মানেই বিস্তর খরচ। এই সময় আলাদা করে টাকা ওড়াতে চান না বর ও কনেপক্ষ উভয়েই। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা টাকা ওড়ানোর বিষয়তেও যেন সীলমোহর এঁটে দিল। হ্যাঁ ঠিকই পড়েছেন, বিয়ের আসরে টাকার বৃষ্টি। অল্প-স্বল্প টাকা নয়, একেবারে ২০ লক্ষ টাকা। সম্প্রতি উত্তরপ্রদেশের(Uttar Pradesh) সিদ্ধার্থনগর থেকে একটি জমকালো বিয়ের ভিডিও(Weeding Video) প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, বরপক্ষের অতিথিরা জেসিবি চড়ে এন্ট্রি নিচ্ছেন এবং পুরো চত্ত্বর জুড়ে চলছে নোটবৃষ্টি। এর মধ্যে ১০০, ২০০ এমনকি ৫০০ টাকার নোটও ছিল। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল(Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে রীতিমতো থ মেরে গিয়েছেন নেটিজেনরা। এহেন অর্থবৃষ্টি সামনাসামনি চাক্ষুষ করার সুযোগও অনেকের হয়নি।

আরও পড়ুনঃ বাংলাদেশে কেন ব্রাত্য ‘বহুরূপী’, ‘পুষ্পা ২’-র মতো ছবি? প্রশ্ন তুললেন শিবপ্রসাদ

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে বরের আগমন এবং তাঁর সামনেই দুটি জেসিবি(JCB)। সেই জেসিবিতে থাকা আত্মীয়রা বিপুল পরিমাণ নোট একের পর এক উড়িয়ে দিচ্ছে আকাশ। এমন আজব কাণ্ড দেখতে ভিড় জমান আশেপাশের প্রতিবেশীরাও। কেউ ছাদে উঠে, তো জানালা দিয়ে এই ঘটনা প্রত্যক্ষ করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর কমেন্ট বক্সেও একাধিক মজাদার মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘বাপরে এত টাকা কোথায় ছিল? কালো টাকা নয়তো?’। আবার অপরজন মন্তব্য করেন, ‘বিয়ের অনুষ্ঠানে না জানি কত চমকের আয়োজন করে রেখেছে এরা’।

আরও পড়ুনঃ ইন্ডিয়া গেটের সামনে তোয়ালে পরে উদ্দাম অশালীন নাচ, কলকাতার তরুণী মডেলের কীর্তিতে সমালোচনার ঝড়

তবে মজাদার কমেন্টের পাশাপাশি বেশ কিছু সমালোচনামূলক কমেন্টও চোখে পড়েছে‌। ভিডিও প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, ‘এত টাকা না উড়িয়ে গরিবদের মধ্যে দান করে দিলেই তো পারতেন’, আবার কেউ কেউ লিখলেন, ‘এই ঘটনা চূড়ান্ত অমানবিক, ভারতের মতো দেশে এই এমনটা করা উচিৎ নয়’। এর আগে একই পদ্ধতিতে গুজরাটে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেই ভিডিও ঘিরেও উঠেছিল সমালোচনা ঝড়। একটু অবস্থাসম্পন্ন হলে টাকা উড়িয়ে বিয়ে করতে যাওয়াটাই কি এখন ট্রেন্ড? সেই উত্তর দিয়ে পারবেন উক্ত বিবাহের আয়োজকরাই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00