Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর আগেই জেনে নিন জলে কেন প্রতিমা বিসর্জন দেওয়া হয় ?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রত্যেক বছর বাঙালি চাতক পাখির মত চেয়ে থাকে কবে আসবে উমা..।পুজোর কটা দিন আনন্দ হই হুল্লোড়ের মাধ্যমে কাটালেও ভাসানের সময় প্রত্যেকটা ভক্তের চোখ ছলছল করে ওঠে। কেননা উমাকে যে বাপের বাড়ি থেকে বিদায় নিতে হবে। কৈলাসে শ্বশুর বাড়িতে অপেক্ষা করছে মহাদেব। ছেলেমেয়েদের নিয়ে তাই কৈলাসে ফিরে যাবে উমা। বিজয়ার দিন প্রতিমা এনে জলে বিসর্জন দেওয়া হয়।  জানেন কী কেন জলে প্রতিমা বিসর্জন দেওয়া হয় ? তবে জেনে নিন এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে।

মাটির প্রাণহীন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলে সেটি প্রতিমায় (স্বয়ং দেবী বাস করে) পরিণত হয়ে যায়। আর পুজো শেষে দেবীকে বিদায়ের পর সেই প্রতিমাটি আবার প্রাণহীন মূর্তি হয়ে যায়। আর তাই তাকে আবার পঞ্চতত্ত্বের একটি উপাদান সেই জলেই বিসর্জন দেওয়া হয়। এই প্রতিমা পুজোর সর্বশেষ ধাপ হচ্ছে বিসর্জন। মনে করা হয়, জলের মাধ্যমেই যেন মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়। তাই জলে প্রতিমা বিসর্জন দেয়া হয়। আবার গঙ্গায় ও বিসর্জন দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন : নীলকন্ঠ পাখি আসলে কে ? জানেন কী প্রতিমা বিসর্জনের আগে নীলকন্ঠ পাখি ওড়ানো হয় কেন

পুরাণ মতে, দুর্গা পুজোর সময় দেবী নিজের বাপের বাড়িতে আসেন। এবং তার পরে দশমীর দিন তিনি আবার স্বামীর কাছে ফিরে যান। দেবী যখন বাপের বাড়ি আসেন, তখনই তাঁর পুজো করা হয়। মর্ত্যলোকে দেবীর আরাধনার জন্য মূর্তি গড়া হয়। এর পরে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেবী তাতে অধিষ্ট হন। কিন্তু দশমীর দিন এই মাটির দেহ ত্যাগ করেই তিনি ফিরে যান স্বামীর কাছে। তখন মাটির দেহটি প্রাণহীন হয়ে পড়ে। তাই দেবীর প্রতিমাটি জলে বিসর্জন দেওয়া হয়,যাতে এই প্রতিমা পঞ্চভূতে বিলিন হয়ে যায়।

অন্যদিকে বলা হয় ঈশ্বর নিরাকার।ঈশ্বরের আরাধনা করার জন্য মাটির প্রতিমা তৈরি করা হয় এবং প্রতিমার মধ্যে ‘সাকার রূপ’ দেওয়া হয়।শুধু তাই নয়, প্রাণ প্রতিষ্ঠাও করা হয়। দেবী তাতে এসে অধিষ্ঠ হন। বিজয়ার দিন দেবী কৈলাসে চলে গেলে, প্রাণহীন দেহটি অথবা ‘সাকার রূপ’ কে বিসর্জন দিয়ে নিরাকার ঈশ্বরকে হৃদয়ে স্থান দেওয়া হয়। সেই কারণেই দুর্গা পূজার সময় যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন প্রার্থনা থাকে, ‘মা, তুমি আবার এসো আমাদের মাঝে’।

পঞ্চতত্ত্বের ধারনা : মনে করা হয়, মানুষের দেহ যেমন পঞ্চতত্ত্বে গড়া। এর মধ্যে রয়েছে আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি। দেবী প্রতিমাও তেমনই। তাই এই পঞ্চতত্ত্বের একটি, অর্থাৎ জলে সেই প্রতিমাকে বিসর্জন দেওযা হয়। শাস্ত্র মতে এভাবেই বিসর্জনের ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00