Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিনা কারণে জেল খেটেছিল বিড়াল, ৯৫ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন মালিক

শুনতে অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটেছে মার্কিন মুলুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সাধের পোষ্য বিড়ালকে বিনা কারণে খাটতে হয়েছিল জেল। এমনকী বিড়ালের ‘অপরাধের’ কারণে ২৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল মালকিন আন্না ডনেলিকে। কিন্তু সেই জরিমানা না দিয়ে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন। তিন বছর ধরে মামলা চলার পরে আদালত রায় দিয়েছে, বিনা কারণে বিড়ালের কাঁধে দোষ চাপানোর জন্য আন্নাকে ৯৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শুনতে অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটেছে মার্কিন মুলুকে।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউজ উইক’ এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের বাসিন্দা আন্না ডেনেলির ‘মিস্কা’ নামে একটি পোষ্য বিড়াল রয়েছে। কিন্তু ওই বিড়ালের জন্যই সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। আন্নার পড়শিদের অভিযোগ, ‘বিড়ালটি যখন-তখন অন্যের বাড়িতে ঢুঁ মারে। এমনকি বদমায়েশ মিস্কা অন্য প্রাণীদেরও উত্যক্ত করে।’ থানা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে ২০১৯ সালে নালিশ ঠুকে দিয়েছিলেন তারা। তার পরিপ্রেক্ষিতে মিস্কাকে আটক করে কিটি জেলে বেশ কয়েকদিন রাখা হয়েছিল। শুধু তাই নয়, মিস্কার মালকিন আন্নাকে ২৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। যদিও সেই জরিমানা না দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

টানা তিন বছর মামলা চলার পরে আদালত ‘মিস্কা’র বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগ খারিজ করে দিয়েছে। সেই সঙ্গে অকারণে হেনস্তার জন্য আন্না ডনেলিকে ৯৫ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে। আদালতের এমন রায়ে ‘মিস্কা’ কতটা খুশি, তা না জানা গেলেও মক্কেলকে জেতাতে পারায় খুশি আন্নার আইনজীবী জন জিম্মারম্যান। তিনি আদালতের রায়কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00