Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ি কিনলে স্বামী ফ্রি: আজব বিজ্ঞাপন মহিলার

ফেসবুকে পোস্ট করেছেন বছর ৪৩-য়ের ক্রিস্টাল বল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটা কিনলে একটা ফ্রি পাওয়ার চল আজকের নয়। নতুন কোন পণ্যের বাজার ধরতে হামেসাই উৎপাদনকারী সংস্থা এই ধরনের লোভনীয় প্রস্তাব গ্রাহকদের দিয়েই থাকে। এমনকী বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও থাকে লোভনীয় প্রস্তাব। আগে বুক করলে টাকা ছাড় পাওয়ার কথা বলা হয়য যেমন ধরা যাক কোনও একটি ফ্ল্যাটের দাম ২০ লক্ষ টাকা। আগে বুক করে হাজার পাঁচেক টাকা ছাড় পাওয়া যাবে। ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনও শুনেছেন বাড়ি কিনলে স্বামী ফ্রি পাওয়া যায়? না শোনারই কথা। এই ধরনের আজব একটি বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বছর ৪৩-য়ের ক্রিস্টাল বল (নাম পরিবর্তিত)। ভদ্রমহিলার বাড়ি পানামা বিচের কাছে। বাড়ি বললে ভুল বলা হবে। ছোট ধরনের রাজপ্রাসাদ। বাড়ির দাম পাঁচ কোটি ৩৪ লক্ষ। তবে বাঁড়ির দাম কমিয়ে দিতে তাঁর আপত্তি নেই। শর্ত একটা বাড়ির সঙ্গে তাঁর প্রাক্তন স্বামীকেও সঙ্গে নিতে হবে। ওই বাড়িতেই থাকবে। ভাডা়টিয়া হিসেবে।মহিলা এও বলেছেন, তিনি ওই বাড়ির মালকিন নন। আচমকা তিনি বাড়ি বিক্রির সঙ্গে ওই বাড়িতে স্বামীকে রাখার শর্ত জুড়ে দিলেন কেন?

আসলে ক্রিস্টালের সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদ ঘটতে চলেছে। তাদের মধ্যে সম্পর্ক দীর্ঘ সাত বছরের। যৌথ সম্মতির ভিত্তিতেই তারা বৈবাহিক সম্পর্কে ইতি টানতে চাইছেন। তবে একটু অন্যভাবে। সে কারণে তিনি বাড়ি কেনার সঙ্গে শর্ত জুড়ে দিয়েছেন। তাদের যৌথ ব্যবসা রয়েছে। বৈবাহিক সম্পর্কে ইতি টানলেও ব্যবসায়িক সম্পর্কে ইতি টানতে চান না।

আরও পড়ুন অ্যাম্বুল্যান্স না পেয়ে ছেলের মরদেহ স্কুটারে চাপিয়ে নিয়ে গেলেন হতভাগ্য বাবা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00