Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইতিহাসে ১০০-র মধ্যে পডু়য়া পেল ৫৫৫

কলেজের ওয়েবসাইটে ফলাফল আপলোডও করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: ইতিহাস পরীক্ষার মোট নম্বর ১০০। কিন্তু ছাত্র পেয়েছে ৫৫৫। অনার্স পেপারে ৮০০-র মধ্যে সে পেয়েছে ৮৬৮। আবার গড়প্রাপ্ত নম্বরেও রেকর্ড। সে পেয়েছে ১০৮.৫ শতাংশ। ছাত্রের রোল নম্বর ১১৮০৪০০৭৩।

এই পড়ুয়া বিহারের জামুইয়ের কেকে কলেজের ছাত্র। কলেজের ওয়েবসাইটে তার ফলাফল আপলোডও করা হয়েছে। পরীক্ষার ওই ফল দেখে পড়ুয়ার আক্কেল গুডুম। অধ্যাপকদেরও মাথায় হাত। সাততাড়ি ওয়েবসাইট থেকে পড়ুয়ার মার্কশিট সরিয়ে নেওয়া হয়।

গত শনিবার ২০১৮-২১-য়ের কলা বিভাগের তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়। এমন ভুল কী করে হল, তার কোনও সদুত্তর দিতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। যে অধ্যাপক পড়ুয়াকে এই নম্বর দিয়েছেন, তার নাম অবশ্য জানা যায়নি। তবে ভাগ্যবান ছাত্রের নাম জানা গিয়েছে। কলেজ সূত্রে পাওয়া খবর অনুসারে এমন নম্বর পেয়েছেন কলেজের তৃতীয় ও ফাইনাল ইয়ারের ছাত্র দিলীপ কুমার শাহ

এই ঘটনায় কলেজে চাঞ্চল্য তৈরি হয়েছে। পডুয়ারা মুখ টিপে হাসছে। নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। নেট নাগরিকেরাও ঠাট্টায় মেতেছেন। কোনও কোনও নেট নাগরিক বলছে, এ বিহার বলেই সম্ভব। অনেকে আবার ওই অধ্যাপককে নিয়ে রসিকতায় মেতেছেন। তাদের মতে, বয়স হলে এরকম হয়েই থাকে।কারও কারও মন্তব্য, ইতিহাসে এই নম্বর পেয়ে এক নতুন ইতিহাস তৈরি করল জামুইয়ের কে কে কলেজ। সব থেকে বেশি সমস্যায় পড়েছে ছাত্রটি। কবে সে আবার নতুন রেজাল্ট হাতে পাবে, সে ব্যাপারে এই খবর লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।  

আরও পড়ুন দারোগাবাবুর গা-হাত-পা টিপে দিচ্ছেন মহিলা, ভাইরাল ভিডিয়ো

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00