Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেওয়ালে বিশাল ছ্যাদা নিয়েই ১৪ ঘণ্টা সফর বিমানের, সবার চোখ ছানাবড়া

মাঝ আকাশে তৈরি হয় আতঙ্ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিমানের দেওয়ালে গর্ত (hole)। আর সেটা নজরে পড়ল অবতরণের সময়। বিমানটি আকাশে ছিল টানা ১৪ ঘণ্টা (14 hours)। যাত্রীরা তো বটেই, বিমানের পাইলট থেকে বিমানকর্মী, গ্রাউন্ডস্টাফ সকলের চোখ ছানাবড়া। সকলের প্রশ্ন একটাই, এরকম একটি গর্ত নিয়ে একটা বিমান টানা ১৪ ঘণ্টা উড়ল কী করে।

বিমানটি এমিরেটসের, যাবে দুবাই থেকে ব্রিসবেন ( Brisbane from Dubai)। এক প্রত্যদর্শী জানিয়েছেন, বিমানটি ওড়ার ৪৫ মিনিট বাদে একটা শব্দ (loud bang) শোনেন। কানে তালা ধরিয়ে দেওয়ার মতো না হলেও শব্দের জোর ছিল। কিন্তু কী হয়েছে সেটা কারও পক্ষে বোঝা সম্ভব ছিল না। শব্দটি শুনতে পান পাইলট। শোনেন বিমানকর্মীরাও। সেই সময় বিমানযাত্রীদের (passengers )খাবার দেওয়া হচ্ছিল। খাবার পরিবেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানকর্মী এবং বিমানসেবিকারা বোঝার চেষ্টা করেন ঠিক কী হয়েছে। তাদের মনে হয়েছিল বিমানের পাখা অথবা ডানার সঙ্গে পাখির ধাক্কা লেগেছে। পাইলট (pilot) মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা রক্তের স্রোত বয়ে চলেছে। সব যাত্রীদের নিরাপদে ব্রিসবেন বিমানবন্দর অবতরণ করাতে হবে। ব্রিসবেনের এটিসির (ATC) সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানায় জরুরী অবতরণের (emergency landing)  ব্যবস্থা করতে।

ব্রিসবেন (Brisbane ) বিমানবন্দরে শুরু হয় হৈচৈ। দমকলবাহিনীর কয়েকটি ইউনিটকে প্রস্তত রাখা হয়েছিল। যদিও পাইলটের তৎপরতায় বড় ধরনের কোনও বিপদ ঘটেনি। সব যাত্রী নিরাপদে অবতরণ করেন। আর অবতরণের সময় তাদের চোখে পড়ে ওই গর্ত। সকলেই কার্যত বিস্মিত।পাইলটের প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন জীবনের ঝুঁকি নিয়ে ১৩০ বছর ধরে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00