Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেতুর পর আস্ত এটিএম গায়েব, ব্যাঙ্ক কর্তার মাথায় হাত

ঘটনাটি ঘটেছে রবিবার সাংলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, সাংলি: এটিএম থেকে টাকা লুঠ করতে ডাকাত বা চোরের দল কত ধরনের ফন্দিই না বের করে। এটিএম জালিয়াতি থেকে শুরু করে যে কোনও উপায়ে পিন নম্বর জেনে নেওয়া। কখনও শুনেছেন এটিএম লুঠ করার জন্য গর্ত খুঁড়ে ফেলা হয়েছে। আর তার জন্য ব্যবহার করা হয়েছিল খননকার্যে ব্যবহৃত মেসিন। না শোনার কথা।

এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী মহারাষ্ট্রের সাংলি। নজর ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে নেটিজেনরা কার্যত হতভম্ব। এক নেটিজেন লিখেছেন ভারতে অবশেষে পাওয়া গেল একজন প্রতিভাধর। একনেটিজেন লিখেছেন, ক্রিপ্টো খননের যুগে এটিএম খনন।

আর এক নেটিজেন বিষয়টিকে বিন্দুমাত্র লঘু করে দেখতে নারাজ। টুইটারে তাঁর মন্তব্য, ‘দেশে যত বেকার বাড়বে, ততই এই ধরনের ঘটনা আরও বাড়বে। চাকরি নেই। শিক্ষিত যুবক সামান্য পয়সা উপার্জনের জন্য সবজি বিক্রি করতেও দ্বিধা করছে না। খালি পেটে তো আর বেঁচে থাকা যায় না।‘

গত সপ্তাহে এই ধরনের অবাক করা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হার্ডওয়ারের দোকানে চুরি পর চোরবাবাজি মনের খুশিতে নাচছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। যা দেখে সকলেই একপ্রকার বিস্মিত। আর বিহারের ঘটনা নিশ্চই মনে আছে। একটা আস্ত সেতু গায়েব করে দিয়েছে চোরেরা।

আরও পড়ুন  ছেলের বউকে ঘরে আনতে আস্ত হেলিকপ্টার ভাড়া করলেন কৃষক

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00