Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জন্মাষ্টমী উপলক্ষ্যে জেনে নিন ভগবান বিষ্ণুর ১০ অবতার সম্পর্কে

Share:

নিজস্ব প্রতিনিধি : ভগবান বিষ্ণুকে হিন্দুধর্মের অন্যতম প্রধান দেবতা হিসেবে ধরা হয়। যাকে মহাবিশ্বের রক্ষক হিসেবে মানা হয়। ত্রিদেবের অন্যতম হলেন বিষ্ণু। যখনই পৃথিবীতে পাপের সংখ্যা বাড়ে, তখনই ধরাধামে বিভিন্ন অবতার রুপে পাপ বিনাশ করেন ভগবান বিষ্ণু। এখনও পর্যন্ত বিষ্ণুর মোট ৯ টি অবতার ধরাধামে এসেছে। বাকি দশম অবতার এখনও আসে নি। ধর্মীয় বিশ্বাস অনুসারে, তিনি কলিযুগের শেষে কল্কি নামের অবতার হয়ে পাপ নাশ করতে আসবেন পৃথিবীতে। ২৬ আগস্ট পড়েছে জন্মাষ্টমী। মনে করা হয় ভগবান বিষ্ণুর দশম অবতার হল শ্রীকৃষ্ন। তবে জন্মাষ্টমী উপলক্ষ্যে জেনে নিন ভগবান বিষ্ণুর ১০ টি অবতার সম্পর্কে। কোন কোন যুগে কী অবতার হয়ে এসেছিলেন।

ভগবান বিষ্ণু মহাবিশ্বকে রক্ষা করতে নয়টি ভিন্ন ভিন্ন রূপে চারটি যুগে আবির্ভূত হয়েছিলেন।

সত্যযুগ :  মনে করা হয় প্রথম যুগ হল সত্যযুগ। যেখানে বিষ্ণু তাঁর চারটি রূপে আবির্ভূত হয়েছিল। ১) মৎস্য ২) কূর্ম ৩) বরাহ ৪)নরসিংহ রুপে পাপ নাশ করেছিলেন তিনি।

ত্রেতাযুগ : দ্বিতীয় যুগ নামে পরিচিত ছিল ক্রেতাযুগ। এই যুগে তিনি বামন, পরশুরাম এবং শ্রী রাম রূপে আবির্ভূত হয়েছিলেন।

দ্বাপর যুগ :  এটি তৃতীয় যুগ নামে পরিচিত।এই যুগে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ নামে দুই অবতারে আবির্ভূত হন।

কলিযুগ : বর্তমান যুগই হল কলি যুগ। এটি হল শেষ যুগ যেখানে বিষ্ণু তাঁর শেষ অবতারে কল্কি হিসাবে ধরাধামে আবির্ভূত হবেন। এই যুগে তিনি জ্বলন্ত তলোয়ার নিয়ে সাদা ঘোড়ায় চেপে আসবেন। যোদ্ধা হিসাবে এসে তিনি মাত্র ৩ দিনে সমস্ত পাপ বিনাশ করবেন। সমগ্র বিশ্বে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00