Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই আবহাওয়ার ভোলবদল রাজ্যে, শীত কি আসছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে(West Bengal) আগের তুলনায় রাতের তাপমাত্রা কমেছে ঠিকই কিন্তু ভ্যাপসা গরম কাটতে চাইছে না কিছুতেই। নভেম্বর মাসের মাঝামাঝি সময়েও প্রকৃত শীতের দেখা মেলেনি বঙ্গে। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাসে(Alipore Weather Department) বলা হয়েছিল আগামী ১৫ই নভেম্বরের পর থেকে রাজ্যে প্রবেশ করবে শীত(Winter)। এদিকে ১৪ তারিখেও সকাল থেকেই দক্ষিণবঙ্গে বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ভোরের দিকে অবশ্য কুয়াশা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বাতাসে শুষ্কতার পরিমাণ আগের তুলনায় অনেকখানি বেড়েছে।

আরও পড়ুনঃ অপারেশন করিয়ে ওজন কমানোর চেষ্টা, অকালে চলে গেলেন দুই সন্তানের মা

এবার সবচেয়ে বড় প্রশ্ন, আবারও কি শীতের আগমনে বিলম্ব ঘটতে পারে? হাওয়া অফিসের রিপোর্ট যা বলছে তাতে সাধারণ মানুষের আশাহত হওয়ার কোনও সম্ভাবনা নেই। মাঝে মাত্র দু-একদিন, তারপরই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা কমার সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। চলতি সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হয়েছে। রাজ্যজুড়ে নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া।

আরও পড়ুনঃ রিল বানাতে রেললাইনে থার চালানোর চেষ্টা, পুলিশ আসতেই বেরিয়ে গেল মদ্যপ যুবকের বাহাদুরি

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী চলতি সপ্তাহের শনিবার থেকেই আবহাওয়ার বদল ঘটবে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও শীত অনুভূত হবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। শনিবারের পর থেকে পার্বত্য অঞ্চল ও পশ্চিমের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যের পর হালকা শীতের আমেজ থাকবে। চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা পারদ স্বাভাবিকের থেকে প্রায় ২ থেকে ৩ ডিগ্রির নামবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। অর্থাৎ শীতের আগমনে আর বেশি বিলম্ব নেই। এবার শীতের প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গেও শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হবে। তার জন্য বঙ্গবাসীকে হাতে গোনা আরও কয়েকটি দিন অপেক্ষা করতেই হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00