Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমরা প্রমাণ লোপাট করতে যাব কেন? কাকে বাঁচানোর জন্য?’, প্রশ্ন ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে পুলিশের পাশে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন বিরোধীদের দিকে। বিনীত যে সরছেন না সেটাও বুঝিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) বার বার রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ করা হচ্ছে। এমনকি কলকাতা পুলিশের(Kolkata Police) কমিশনার বিনীত গোয়েলকেও(Veenet Goyal) অপসারিত করার দাবি উঠছে। সেই প্রেক্ষাপটে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নবান্নের(Nabanna) প্রশাসনিক বৈঠক(Administrative Meeting) থেকে পুলিশের পাশে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন বিরোধীদের দিকে। আক্রমণ ছুঁড়ে দেন রাজ্য সরকারকে যারা নিশানা বানাচ্ছেন তাঁদের দিকে। বেশ ক্ষোভের সঙ্গেই এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘নানান রকম তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। আরে, আমরা প্রমাণ লোপাট করতে যাব কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলছেন। কিন্তু জেনে রাখুন, আমার সঙ্গে কারও কোনও যোগ নেই। আমিও কারও সঙ্গে জড়িত নই। আমি যখন কোনও পদে বসি, সেই পদকে সম্মান করতে আমি জানি। অনেক অসম্মান-অপমান করছেন মিথ্যা কথা বলে, কুৎসা রটিয়ে। আর করবেন না। সত্যিটা জেনে নিন।’

আরও পড়ুন, CISF নিয়ে সুপ্রিম নির্দেশের মাঝেই মমতার ক্ষোভে ‘কেন্দ্রের চক্রান্ত’

মুখ্যমন্ত্রী আর জি করের সেমিনার রুমের পাশে থাকার একটি বাথরুম ভেঙে দেওয়ার ঘটনা প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন। জানিয়েছেন, ‘আমি মনে করি সব হাসপাতালেই পুলিশের যতটা সম্ভব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও নারায়ণ স্বরূপ নিগমকে আমি বলেছি, আলো ও অন্যান্য কাজের জন্য প্রায় ১০০ কোটি টাকা দিতে বলেছি। কেউ কেউ বলছেন, ওখানে কেন বিশ্রামের ঘর করতে গেল? এর জন্য আমাদের অন্য কোনও অভিপ্রায় ছিল না। যেহেতু মেয়েটিকে বিশ্রাম ঘরের অভাবে সেমিনার হলে থাকতে হল, তাই আমরা অভিপ্রায় ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। তাই একটি বিশ্রাম ঘর ও সংলগ্ন শৌচালয় বানিয়ে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু কাজটি করতে দেওয়া হয়নি। পুলিশকে নিয়ে যা নয় তাই বলে বেড়াচ্ছে। পুলিশ নাকি নির্যাতিতার বাবা-মাকে টাকা দিতে গিয়েছিল! অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার, চক্রান্ত। আমি ওনাদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে থেকেই ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছিল। আমি বাবা-মাকে যা বলেছিলাম তা হল, দেখুন, মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুব মর্মাহত। আমরাও মর্মাহত। কিন্তু যদি কোনও দিন মনে করেন, আপনার মেয়ের স্মৃতিতে কোনও ভাল কাজ করবেন, আমাদের বলবেন। সরকার পাশে আছে।’

আরও পড়ুন, ‘দয়া করে আপনারা কাজে যোগদান করুন’, সুপ্রিম ডেডলাইনের পরে চিকিৎসকদের বার্তা মুখ্যমন্ত্রীর

এরপরেই মুখ্যমন্ত্রী জানান, ‘বিনীতকে নাকি পদ থেকে সরিয়ে দিতে হবে। কেন সরাবো? কলকাতার পুলিশ কমিশনার নিজে অনেক বার আমার কাছে এসেছেন পদত্যাগ করার জন্য। সাত দিন আগেও। কিন্তু সামনে পুজো রয়েছে। আপনারাই বলুন, যিনি দায়িত্বে থাকবেন, তাঁকে তো আইন-শৃঙ্খলা জানতে হবে। কিছু দিন ধৈর্য্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়! আপনারা বলছেন সবাইকে বদলাতে হবে।  আমি পাঁচটা দাবি পূরণ করতে পারি, পাঁচটা না-ও করতে পারি। আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে কি না, সেটা পুলিশ দেখবে না? ভাগ্যিস পুলিশ এই কটা দিন সামলেছে। শান্তিপূর্ণ থেকেছে। মার খেয়েছে। নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু কারও রক্ত নেয়নি। কিন্তু মনে রাখবেন, পুলিশেরও সংসার আছে, তাঁদেরও পরিবার আছে। পুলিশের নামে কুৎসা করা হচ্ছে। মিথ্যা প্রচার চলছে। আর জি করে নির্যাতিতার পরিবারকে টাকা দেয়নি পুলিশ। তবে আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। যা নিতে অস্বীকার করেন নির্যাতিতার মা-বাবা। যাকে পারছেন যা খুশি বলছেন। একবার ভাববেন না, আপনার পরিবারকে তুলে কেউ বললে কেমন লাগে?’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00