Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগে Grade-3 পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে Grade-3 পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৩ অগাস্ট শুরু হতে চলেছে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরি(Government Service) খুঁজছেন? সেই সুযোগ এবার মিলছে বাংলার মাটিতেই। West Bengal Public Service Commission’র তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে(Food and Supplies Department West Bengal State Government) Grade-3 পদে কর্মী নিয়োগ(Recruitment) করা হবে। আগামী ২৩ অগাস্ট শুরু হতে চলেছে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া। যার জন্য প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীদের সুস্বাস্থ্য হতে হবে এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যাতায়াত করার ক্ষমতা রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতার জন্য মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পাস করতে হবে চাকরিপ্রার্থীকে। এছাড়াও বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার ক্ষমতা জরুরি। সেক্ষেত্রে যাদের মাতৃভাষা নেপালি সেই প্রার্থীদের জন্য বাংলা প্রয়োজনীয় নয়। আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। 

আরও পড়ুন সিপিআই(এম) থেকে বহিষ্কার ৮ নেতা, শোকজ ২২৩জনকে

প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ হবে কলকাতায় পাবলিক সার্ভিস কমিশনের অফিসে। পরীক্ষার এবং ইন্টারভিউয়ের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। সাধারণ বিভাগের প্রার্থীদের ১১০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যদিকে, এসসি, এসটি, পিডাব্লুড্ প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না। তাহলে আর হাতগুটিয়ে বসে থাকবেন না একদম। ২৩ অগাস্ট থেকেই আবেদন জমা দেওয়ার চেষ্টা করুন। ভাল কাজ একদমই ফেলে রাখতে নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00