Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশ শান্তি সেনা পাঠানোর দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিন দিন বাড়ছে উদ্বেগ। বর্তমানে ওপারে আটকে রয়েছে অনেক কলকাতার বাস। এই আবহে সোমবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বড় বিবৃতি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জে কথা বলুক ভারত, যাতে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী (Peacekeepers) পাঠানো যায়।‘

শুধু তাই নয় বাংলার মুখ্যমন্ত্রী এও  দাবি করেন, ‘প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী এ বিষয়ে সংসদকে জানান।’ পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে  উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। তিনি বলেন,’ এমন ঘটনা ঘটে চললে, আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই। আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের ওখানে সম্পত্তি আছে, পরিজন আছে। আমরা তাদের এখানে ব্যবস্থা করে দেব। আমি খেতে পেলে তারাও পাবে।‘

আরও পড়ুনঃ বাংলাদেশ নিয়ে সংসদে  বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি মমতার

বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গত ১০ দিনে বাংলাদেশ নিয়ে চুপ কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ নিয়ে সংসদে বলুন  বিদেশ মন্ত্রী।  কেন্দ্রীয় সরকারের নির্দেশ মত আমরা সিদ্ধান্ত নেব। তাদের দল বলছে, সীমান্ত আটকে দেব, খাবার পাঠাতে দেব না। কেন্দ্র একমাত্র বললে আমরা এটা করতে পারি।  প্রধানমন্ত্রীকে বলছি আপনারা বিবৃতি দিয়ে জানান। বাংলাদেশ নিয়ে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তিনি তার সঙ্গে আছেন।‘ বলা বাহুল্য, বুধবার সংসদের বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রায় একই কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00