Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোর আগে বঙ্গে সাইক্লোন সৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীন

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর সময় রাজ্যে সাইক্লোন বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষীন। মঙ্গলবার বিকেলে স্পষ্ট জানিয়ে দিল ,আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের(South Bengal) উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাত(Rain) হতে পারে। মূলত কালীপুজোর দিন পর্যন্ত গড়ে দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রী এবং রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে একটি ঘূর্ণাবর্তা উত্তর বঙ্গোপসাগরে(North Bay Of Bengal) ওপর অবস্থান করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আগামী ২২ অক্টোবর ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হতে পারে পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরের ওপর। যদি সেটি নিম্নচাপে রূপান্তরিত হয়, তবে পরবর্তীকালে চলতি অক্টোবর মাসে সাইক্লোনে রূপান্তরিত হতে পারে।

আগামী সোমবার নাগাদ ওই সাইক্লোনের(Cyclone) গতিপ্রকৃতি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হবে বলে জানা গিয়েছে। ওই সাইক্লোন বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হলে তার অভিমুখ কোন দিকে হবে তা ২৩ অক্টোবরের পর বলা যাবে বলে আলিপুর আবহাওয়া দফতর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার নাগাদ আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipur Weather Office)পক্ষ থেকে আসন্ন কালীপুজো ও দেওয়ালী উপলক্ষে রাজ্যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে পরবর্তী আপডেট জানানো হবে বলেও বলা হয়েছে। আপাতত আগামী পাঁচ দিন বঙ্গে কোন দুর্যোগ নেই বলেই, আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার বিকেলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তবে ঘূর্ণাবর্ত পরবর্তীকালে নিম্নচাপ হয়ে তা যদি সাইক্লোনে রূপান্তরিত হয় তাহলে বঙ্গে চলতি অক্টোবর মাসে দুর্যোগ আসতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00