Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নির্যাতিতার পরিচয় প্রকাশ, ২৫টি অ্যাকাউন্ট চিহ্নিত, ডাক লালবাজারে

নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগে ২৫টি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। ওই অ্যাকাউন্টের মালিকদের লালবাজারে ডেকে পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশ অনুযায়ী, ধর্ষণের কোনও ঘটনায় নির্যাতিতার নাম, ছবি কিংবা পরিচয়প্রকাশ আইনবিরুদ্ধ। তবে আর জি কর-কাণ্ডের(R G Kar Incident) পর নির্যাতিতা চিকিৎসকের নাম এবং ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল(Victim’s Identity Disclosed)। বহু মানুষ তা শেয়ারও করেছিলেন। এমনকি, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। সেই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি চলাকালীন নির্যাতিতার পরিচয় প্রকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। সমাজমাধ্যমের সংস্থাগুলিকে ছবি এবং নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছিল সমানে সোশ্যাল মিডিয়া থেকে নানা অনুষ্ঠানেও নির্যাতিতার নাম, ছবি, পরিচয় প্রকাশ করা হচ্ছিল। সেই ঘটনার জেরেই এবার কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ(Kolkata Police)।

আরও পড়ুন, আবাস উপভোক্তাদের দিতে হবে মুচলেখা, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

জানা গিয়েছে, নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগে সমাজমাধ্যম থেকে ২৫টি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। ওই অ্যাকাউন্টের মালিকদের লালবাজারে(Lalbazar) ডেকে পাঠানো হয়েছে। সেই মর্মে নোটিসও দেওয়া হয়েছে তাঁদের। পুলিশ সূত্রে খবর, লালবাজারের নজরে রয়েছে কয়েকটি বিদেশি অ্যাকাউন্টও। মূলত বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে নির্যাতিতার ছবি বা নাম প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ। ওই দুই দেশের আইপি অ্যাড্রেস ব্যবহার করে পোস্টগুলি করা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ওই অ্যাকাউন্টগুলিকেও নোটিস পাঠানো হয়েছে। লালবাজার সূত্রে খবর, ২৫টি অ্যাকাউন্ট চিহ্নিত করা ছাড়াও সমাজমাধ্যম থেকে ইতিমধ্যে সাড়ে চার হাজারের বেশি পোস্ট মুছিয়ে দেওয়া হয়েছে। নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ করে ওই পোস্টগুলি করা হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন, ১০০ কোটি টাকার জলপ্রকল্পের কাজ বেলডাঙায়, খুশ শহরবাসী

কলকাতা পুলিশ প্রথম থেকেই নির্যাতিতার পরিচয় প্রকাশের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এসেছে। একাধিক পোস্টে সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে লালবাজারের তরফে। তা সত্ত্বেও যারা আইনবিরুদ্ধ ভাবে নির্যাতিতার নাম এবং ছবি ছড়িয়ে দিয়েছেন, তেমন ২৫টি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে পুলিশ। ওই ২৫ জনের কাছেই নোটিস পাঠানো হয়েছে। লালবাজার সূত্রে খবর, কয়েকটি অ্যাকাউন্টের ক্ষেত্রে মূল মালিক কে, তা চিহ্নিত করা বা তাঁর ঠিকানা জোগাড় করা যায়নি। সে ক্ষেত্রে ওই অ্যাকাউন্টেই নোটিস পোস্ট করে দেওয়া হয়েছে। ফেসবুক, এক্স বা ইনস্টাগ্রামের মতো সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছে কলকাতা পুলিশ। অ্যাকাউন্টের ব্যবহারকারীর পরিচয় সম্বন্ধে নিশ্চিত হতে এবং আরও তথ্য জোগাড় করতে কর্তৃপক্ষের সাহায্য নেওয়া হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00