Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার অপমানে ফুঁসছে তৃণমূল, কেন্দ্রকে ‘মাইক বন্ধের সরকার’ বলে কটাক্ষ

নীতি আয়োগের বৈঠকে মমতাকে অপমানের ঘটনায় এদিন কেন্দ্রের সরকারকে ট্যুইট করে তীব্র কটাক্ষ হেনেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। 

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এদিন বসেছিল নীতি আয়োগের বৈঠক(Niti Aayog Meeting)। সেই বৈঠকে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) যোগ দিয়েছিলেন। অথচ সেই বৈঠক চলাকালীন সময়ে বৈঠক ছেড়ে বেড়িয়ে এসে মমতা সাংবাদিকদের জানান তাঁকে ৫ মিনিটের বেশি বলতেই দেওয়া হয়নি। তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি জানান, ‘আমরা ১ লক্ষ ৭১ হাজার কোটি পাই কেন্দ্রের থেকে ৷ এবছর বাজেটেও কিছুই পাইনি৷ এইটুকু বলার সঙ্গে সঙ্গেই আমার মাইকটা বন্ধ করে দিয়েছে ৷ আমি বললাম, কেন এই বৈষম্য? কেন বন্ধ করলেন? বিরোধীদের তরফে আমিই একমাত্র এই বৈঠকে যোগ দিয়েছি৷ তার জন্য আপনাদের খুশি হওয়া উচিত৷ তার বদলে আপনারা আপনাদের দলকে আরও বেশি সুযোগ দিচ্ছেন৷ আপনাদের এই বঞ্চনা আমি মানি না৷ তাই আমি চললাম৷’ মমতার এই ঘটনায় এদিন কেন্দ্রের সরকারকে ট্যুইট করে তীব্র কটাক্ষ হেনেছে বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। 

আরও পড়ুন এটাই কী যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার নমুনা, মমতার মাইক বন্ধের ঘটনায় প্রশ্ন স্ট্যালিনের

তৃণমূল এদিন ট্যুইট করে লিখেছে, ‘মাইক বন্ধের সরকার। দিল্লির জমিদাররা কীভাবে বাংলাকে স্তব্ধ করে দিতে চায় প্রতি পদে পদে, এটি তার আরও একটি উদাহরণ। বাংলার তহবিল আটকে রাখা এবং বাজেটে আমাদের বঞ্চিত করেও যথেষ্ট হয়নি ৷ বাংলার মানুষ দেখছে।’ মমতার অপমান নিয়ে মুখ খুলেছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও(Bratya Basu)। জানিয়েছেন, ‘দিদি আগেই আশঙ্কা করেছিলেন এমন কিছু হতে পারে! দিদি এবং বাংলা গোটা ভারতবর্ষে এখন এটা সমার্থক শব্দ। ফলে বাংলা এবং দিদিকে বলতে দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়েছিলেন। ভেবেছিলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তাঁর কথা শুনবেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তা শুনতে চাইছেন না। নির্বাচনের পরাজয় এখনও তারা মেনে নিতে পারছেন না। আর সেজন্য এহেন পদক্ষেপ।’ এই বিষয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। তিনি বলেন, ‘অসৌজন্য এবং সবকিছুতেই রাজনীতি আনতে চাইছে। কেন্দ্রীয় সরকার ভুলে যাচ্ছে যে উনি বাংলার মুখ্যমন্ত্রী। নির্বাচিত সরকারের প্রতিনিধি। শোনবার কথা একটু ধৈর্য্য থাকবে না? শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার বিজেপির ভাষায় চলছে। এমন ঘটনা মেনে নেওয়া যায় না।’

আরও পড়ুন কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধি হাসপাতালে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট

কেন্দ্র সরকার অবশ্য মমতার অভিযোগ মেনে নেয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ‘প্রত্যেক মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্য বলার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল৷ সেটা স্ক্রিনে ভেসে উঠছিল৷ তাঁদের বক্তব্যের শেষে বা সময় শেষ হওয়ার আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজের মাইকের ওপরে একটি আওয়াজ করছিলেন, যাতে বোঝা যাচ্ছিল যে এবার বক্তার সময় শেষ হয়েছে৷ প্রত্যেক মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেই এমনটা করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সংবাদমাধ্যমকে বলছেন বা সংবাদমাধ্যমের মধ্যে দিয়ে জানাচ্ছেন যে, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল৷ এই কথা সর্বৈব মিথ্যা৷ সব মুখ্যমন্ত্রীদেরই বলতে দেওয়া হয়েছিল৷ এটা দুর্ভাগ্যজনক যে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মাইক বন্ধ করে দেওয়ার দাবি তুলেছেন, যা সত্যি নয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জানানো হয়, তাঁর সময় শেষ হয়ে এসেছে৷ তিনি অতিরিক্ত সময় চেয়ে নিতে পারতেন! যেমন অনেক মুখ্যমন্ত্রীই করেছেন৷ কিন্তু তিনি সেটা না করে এই অজুহাতে বৈঠক থেকে বেরিয়ে গেলেন৷’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00