Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নিয়ে মুখ খুললেন অভিষেক, যা বললেন তা শুনলে….

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ২৬-এর নির্বাচনের আগে বৃহস্পতিবার  নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ। আর সেখান  থেকেই বিজেপিতে যোগদান বিষয় নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন ,’ বাজারে রটানো হচ্ছে আমি বিজেপিতে যাব। আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্য়োপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমি কখনই বেইমান নই। ‘

সেইসঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন নিয়ে কড়া বার্তা দিলেন অভিষেক । তাঁর কথায় , ‘বিধানসভা নির্বাচনে দুই–তৃতীয়াংশ ভোটে জিতে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। তার মানে ১৯৫ থেকে ২০০ আসন। কিন্তু আমি বলছি, সেটা ছাপিয়ে ২১৫ আসনের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস ।’ এখান থেকে স্পষ্ট যে, ২৬ -এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বাংলায় আসতে চলেছে ঘাসফুল । 

পাশাপাশি তৃণমূলের মেগা সমাবেশ থেকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে নাম  আসা নিয়ে মুখ খুললেন অভিষেক  বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন , ‘ সিবিআই চার্জশিটে দুটি জায়গায় আমার নাম রয়েছে । কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। বিজেপির মত সিবিআই ভাববাচ্যে কথা বলছে।  আদালতে আমার বিরুদ্ধে প্রমাণ দিলে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।’ এছাড়াও বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00