Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ট্রমা সেন্টারের গ্লাভসের লাল দাগ রক্তের নয়’, জানালেন আর জি কর হাসপাতালের সুপার

সপ্তর্ষি জানিয়েছেন, ‘ট্রমা সেন্টারের গ্লাভসের লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি ল্যাবের পরীক্ষাতে এই প্রমাণ মিলেছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর হাসপাতালের(R G Kar Medical College and Hospital) ট্রমা কেয়ার(Trauma Care Center) বিভাগে ‘রক্তমাখা গ্লাভস’ এসেছে(Gloves Incident) বলে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছিল। তবে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বয়ং সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানালেন, গ্লাভসের লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে(Biochemistry Department Lab) হওয়া পরীক্ষায় এই প্রমাণ মিলেছে বলে জানান তিনি। তবে লাল রং কী ভাবে গ্লাভসে এল, তা খতিয়ে দেখতে সেগুলি ফরেন্সিক ল্যাবে(Forensic Lab) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সপ্তর্ষি জানিয়েছেন, ‘ট্রমা সেন্টারের গ্লাভসের লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি ল্যাবের পরীক্ষাতে এই প্রমাণ মিলেছে। লাল দাগগুলি কিসের, তা জানতে ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে।’

আরও পড়ুন, অসুস্থ জেলবন্দী পার্থ, প্রেসিডেন্সি সংশোধনাগারে দেখে এল মেডিকেল টিম

সম্প্রতি আর জি করের ইন্টার্ন দেবারুণ সরকার এক রোগীর চিকিৎসার সময় ‘রক্তমাখা’ গ্লাভস দেখতে পান। তিনি সেই সময়ে জানিয়েছিলেন, হাসপাতালে এক জন এইচআইভি রোগী এসেছিলেন। তাঁর রক্ত নেওয়ার জন্য দেবারুণ তখন গ্লাভস চেয়েছিলেন। প্যাকেট থেকে বার করা প্রথম গ্লাভসটাই ছিল নোংরা। তার জেরে তিনি ভেবেছিলেন, কেউ রাতে কাজ করে ভুলবশত নতুন গ্লাভসের সঙ্গে সেটি রেখে দিয়েছেন। সেই গ্লাভস ফেলে অন্য গ্লাভস নেন তিনি। কিন্তু সেখানেও দেখেন গ্লাভস রক্তমাখা। ওই প্যাকেটের প্রায় সব গ্লাভসেই একই সমস্যা রয়েছে। ‘রক্তমাখা’ এই গ্লাভস নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেই সময় ধর্মতলায় ‘আমরণ অনশনে’ বসা জুনিয়র ডাক্তারেরাও।

আরও পড়ুন, শহরে বেআইনি বাড়ি ভাঙতে কলকাতা পুলিশের সাহায্য চাইলেন ফিরহাদ

জুনিয়র ডাক্তারদের তরফে তখন অভিযোগ করা হয়েছিল যে, এর আগেও আর জি করে এই ধরনের অপরিষ্কার গ্লাভসের জোগান দেওয়া হত। সে সময়েও কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। মাঝে বেশ কিছু দিন নোংরা গ্লাভসের জোগান বন্ধ ছিল। তাঁরা জানিয়েছিলেন, ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে। জুনিয়র ডাক্তারদের তরফে অভিযোগ পেয়েই তদন্তের নির্দেশ দেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সেন্ট্রাল মেডিকেল স্টোরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ওই রক্তমাখা গ্লাভসগুলি আলাদা করে সরিয়ে রাখতেও বলা হয়েছিল। এখন অবশ্য সামনে এল ওই দাগ রক্তের দাগ নয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00