Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের নয়া কৌশল, মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে শুভেন্দুর বাড়িতে যাচ্ছেন ৪ সদস্যের দল

দলীয় পতাকা ছাড়া গেলেও প্রতিনিধি দলের হাতে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া লিফলেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও নতুন কৌশল নিয়েছে সবুজ শিবির। একে বলা যায় সৌজন্যের রাজনীতি। বলা যায়, গান্ধি নীতি। সম্প্রতি বিধানসভায় নিজের কক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন। সাক্ষাৎ হয়েছিল দুজনের। তারপরে আবারও নয়া কৌশল নিল তৃণমূল। 

রবিবার সকালে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছিলেন, শুভেন্দু অধিকারীর বাড়ির মহিলা সদস্যদের সঙ্গে জনসংযোগ করবে তৃণমূল। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে মহিলা ভোট ব্যাংককেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল। কুনাল ঘোষের সকালে দেওয়া এই বার্তার পরেই নতুন কৌশল নিল তৃণমূল।সবুজ শিবির সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে যাওয়ার জন্য আগাম সময় চেয়ে নেবে সব তৃণমূল। দলীয় পতাকা ছাড়াই ৪ তৃণমূল সদস্য যাবেন শান্তিকুঞ্জে। অধিকারী পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে জনসংযোগ স্থাপন করবেন তৃণমূল প্রতিনিধির দল। 

সূত্রের খবর, দলীয় পতাকা ছাড়া গেলেও প্রতিনিধি দলের হাতে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া লিফলেট। উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী চায়ের আমন্ত্রণ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00