Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঙ্কজকে তিরস্কার করে ফেরালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

রক্ষাকবচ প্রদানের আবেদন জানানোর পাশাপাশি মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন পঙ্কজ। দুই আর্জি খারিজ করেছেন প্রধান বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপত্তি বাড়ল রাজ্য পুলিশের(West Bengal State Police) প্রাক্তন আইজি(Former IG) তথা আইপিএস(Former IPS) অফিসার পঙ্কজ দত্তের(Pankaj Dutta)। অন্ধ মমতা বিরোধী হিসাবে চিহ্নিত রাজ্য পুলিশের এই প্রাক্তন আধিকারিক আর জি কর ঘটনার আবহে সম্প্রীতি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে পতিতালয় প্রসঙ্গ টেনে এনেছিলেন। সেই মন্তব্যের জেরে চতুর্দিকে ছিঃ ছিঃ রব ওঠে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। সেই পরোয়ানাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করেন পঙ্কজ। প্রথমে সিঙ্গেল বেঞ্চ ও পরেও ডিভিসন বেঞ্চ, দুই জায়গাতেই তাঁকে ধাক্কা খেতে হল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ পঙ্কজ দত্তের আবেদন খারিজ করে তাঁকে রক্ষাকবচ দিতে অস্বীকার করে। এরপরই তড়িঘড়ি এদিন অর্থাৎ শুক্রবার তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখান থেকেও তাঁকে আপাতত খালি হাতে ফিরতে হল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কার্যত তাঁকে তিরস্কার করে জানিয়েছে, এ বিষয়ে তাঁকে সিঙ্গেল বেঞ্চেরই দ্বারস্থ হতে হবে।

আরও পড়ুন, তিস্তার ভাঙনে বিপন্ন চমকডাঙি পরিদর্শনের পরে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট গৌতম দেবের

পঙ্কজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তাঁকে রক্ষাকবচ প্রদানের আবেদন জানানোর পাশাপাশি মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। কিন্তু সেই দুই আর্জিই এদিন প্রধান বিচারপতি খারিজ করে দেন। কার্যত তাঁকে তিরস্কার করে ফিরিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির বেঞ্চ পঙ্কজকে ফিরিয়ে দেওয়ায় এখন অনেকেই মনে করছেন, দুটি মাত্র রাস্তা খোলা আছে রাজ্যের এই প্রাক্তন পুলিশ আধিকারিকের কাছে। এক, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। যদিও সেখানেও থাকছে প্রশ্ন। কেননা কলকাতা হাইকোর্ট এখনও তাঁর মামলার ক্ষেত্রে কোনও রায় দেয়নি। আর দুই, আদালতে দাঁড়িয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়া। এর মধ্যে তিনি যদি কোনওটিই না করেন তাহলে তাঁর গ্রেফতার হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম যেভাবে পঙ্কজের আবেদন প্রত্যাখান করে দিয়েছেন, তা কার্যত নজীরবিহীন। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, একজন আইপিএস অফিসার হয়ে তিনি যদি শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে থাকেন, তবে তাঁকে তার ফল ভোগ করতে হবে।

আরও পড়ুন, ট্যাব কিনতে ১৬ লক্ষ পড়ুয়ার জন্য রাজ্য সরকারের বরাদ্দ ১৩৩ কোটিরও বেশি

ঠিক কী বলেছিলেন পঙ্কজ? আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত বলেছিলেন, ‘আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হল। সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত।’ তাঁর এই বক্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক। গতকাল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলা উঠলে দু’পক্ষকেই তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ চাঁছাছোলা ভাষায় সেই সময় পঙ্কজের কাছে জানতে চান, ‘এটা আপনি কী করে বললেন? এটা কোনও উদাহরণ হতে পারে না। আমি, আপনি যে যেখানে থাকি, সেই জায়গাগুলো কি নিরাপদ? বলতে পারবেন? তাহলে হঠাৎ ওই জায়গাকে উদাহরণ হিসেবে মনে হল কেন? অসম্মান করার জন্য এর থেকে বেশি আর কি দরকার? যেখানে অসহায় মহিলারা থাকেন, সেই জায়গা উদাহরণ হিসেবে উল্লেখ কেন করা হল? এটা একেবারেই উচিৎ কাজ হয়নি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00