Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুক্রবারই সুপ্রিম দ্বারে DA মামলার শুনানির সম্ভাবনা

শুক্রবার সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও এদিনই রায় আসবে কিনা তার নিশ্চয়তা নেই। আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) জন্য সুখবর। এদিন অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টে(Supreme Court) এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও এদিনই রায় আসবে কিনা তার নিশ্চয়তা নেই। চলতি মাসের ২৪ তারিখেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা ছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং জে বি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চে। কিন্তু সেদিন শুনানি হয়নি। এদিন নতুন করে এই মামলার শুনানির দিন দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখার বিষয় এদিন রায় আসে কিনা। যদিও আশায় বুক বাঁধছেন আন্দোলনরত সরকারি কর্মীরা।

আরও পড়ুন বনধের নামে তাণ্ডব বিজেপির, সরকারি বাসে ভাঙচুর

রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ কেন্দ্রের হারে DA’র দাবিতে আন্দোলন করছেন। এই দাবিতে তাঁরা এর আগেও কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতে সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ উভয় স্তরেই তাঁরা জয়ী হয়েছিলেন। যদিও রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে। বার বার সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে নানা কারণে। অবশেষে এদিন সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির দিন ধার্য করেছে। গত ২৪ তারিখ এই মামলার শুনানির কথা ছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং জে বি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চে। কিন্তু সেই সময়ে বিচারপতি জে বি পারদিওয়ালা অসুস্থ হয়ে পড়ায় আর মামলার শুনানি হয়নি। এদিন নতুন করে সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির দিন ধার্য করায় আশার আলো দেখছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন উত্তরবঙ্গের মানুষ বনধ্ প্রত্যাখ্যান করবে : ফিরহাদ

গত বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ DA মামলার প্রেক্ষিতে জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের পরবর্তী ৩ মাসের মধ্যে DA সংক্রান্ত যাবতীয় বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। যদিও এই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু, ২০২২ সালে ২২ সেপ্টেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই আর্জিও খারিজ করে দেয়। এখন ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তাৎপর্যপূর্ণভাবে সংগ্রামী যৌথ মঞ্চের(Sangrami Joutho Mancha) আওতায় DA আন্দোলন চলার মাঝেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন মঞ্চের প্রতিনিধিরা। কিন্তু, সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টে তাঁরা জয়ী হন কিনা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00