Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১ সেপ্টেম্বর থেকে সপ্তম দুয়ারে সরকার, বিজ্ঞপ্তি রাজ্যের

আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে চলবে সপ্তম দুয়ারে সরকার কর্মসূচী। সঙ্গে চলবে পাড়ায় সমাধান। বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকারের। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যে সপ্তম দফার দুয়ারে সরকার(Duyare Sarkar) কর্মসূচী। একই সঙ্গে শুরু হচ্ছে পাড়ায় সমাধান(Paray Samadhan) কর্মসূচীও। ১ থেকে ১৬ সেপ্টেম্বরের জন্য এই দুই কর্মসূচী থেকেই ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। পরিষেবা প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর।এবারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচীতে ‘খেলা হবে’(Khela Hobe) প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করানো হবে। রাজ্য সরকারের নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প এই ‘খেলা হবে’। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে সেই রাজ্য সরকারের নিজস্ব কোনও ১০০ দিনের প্রকল্প চালু হচ্ছে। এবারের দুয়ারে সরকার কর্মসূচী থেকেই সেই প্রকল্পের মাধ্যমে ১০০ দিনের কাজের জন্য আবেদন জানানো যাবে।

আরও পড়ুন জাতের নামে বজ্জাতি, আদালতের দ্বারস্থ বিদ্যাসাগরের ডেপুটি রেজিস্ট্রার

সপ্তম দুয়ারে সরকার কর্মসূচীর জন্য নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি(Notification) জারি হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলে ১ মাস ব্যাপী এই কর্মসূচীতে ছুটির দিনে বা রবিবারে কোনও আবেদন পত্র গ্রহণ করা হবে না এবং পরিষেবাও প্রদান করা হবে না। বাকি দিনগুলিতে মিলবে পরিষেবা। একই সঙ্গে জানানো হয়েছে এই কর্মসূচীতে মোট ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। সেই সব প্রকল্পের মধ্যে থাকছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জোহর, তপশিলী বন্ধু, কৃষকবন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী ও ঐক্যশ্রী। এর পাশাপাশি আবেদন জানানো যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ কার্ডের জন্য। আবেদন জানানো যাবে কিষাণ ক্রেডিট কার্ড ও মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য। আবেদন জানানো যাবে প্রতিবন্ধী সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ও জমির পাট্টার জন্য। একই সঙ্গে এবারেই প্রথম দুয়ারে সরকার থেকে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজও করা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00