Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘হিংস্র জন্তুর মতো প্রবৃত্তি’তে আক্রান্ত সঞ্জয় রাই, রিপোর্ট সাইকোমেট্রিক টেস্টে

সঞ্জয় অপরাধ করেছে কিনা তা তদন্তসাপেক্ষ, কিন্তু সে যে বিকৃত যৌনতায় আক্রান্ত এই নিয়ে কোনও সন্দেহ নেই তদন্তকারী থেকে মনস্তত্ত্ববিদদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর একটা সিনেমা কার্যত গোটা দেশ কাঁপিয়েছিল। সিনেমাটার নাম Animal। সেই সিনেমাতে ববি দেওল(Bobby Deol) অভিনীত চরিত্রটি সব থেকে বেশি আলোচিত হয়েছিল। সমালোচকরা প্রায় সকলেই একবাক্যে স্বীকার করেছিলেন সেই চরিত্রটির মধ্যে ‘হিংস্র জন্তুর মতো প্রবৃত্তি’ রয়েছে। সেই একই প্রবৃত্তি রয়েছে আর জি কর কাণ্ডে(R G Kar Incident) ধৃত সঞ্জয় রাইয়ের(Sanjay Rai) মধ্যেও। সেই বিষয়টি ধরা পড়েছে তার সাইকোমেট্রিক টেস্টে(Psychometric Test)। দফায় দফায় তার মনস্তাত্ত্বিক মূল্যায়নে যা সামনে এসেছে তা দেখে কার্যত চমকে যাচ্ছেন তদন্তকারী থেকে মনস্তত্ত্ববিদরা। সঞ্জয় অপরাধ করেছে কিনা তা তদন্তসাপেক্ষ, কিন্তু সে যে বিকৃত যৌনতায় আক্রান্ত এই নিয়ে কোনও সন্দেহ নেই তদন্তকারী থেকে মনস্তত্ত্ববিদদের মধ্যে। বিকৃত যৌনতায় আক্রান্তদের চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বা অপরাধ বিজ্ঞানের ভাষায় চিহ্নিত করা হয়, Sexually Perverted হিসাবে। সঞ্জয় সেই Sexually Perverted হিসাবেই এখন চিহ্নিত হচ্ছে। 

আরও পড়ুন, সন্দীপের নয়া পদপ্রাপ্তি ঘিরে ক্ষুব্ধ আন্দোলনকারীরা, প্রশ্ন আমজনতারও

আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্টে যে ভয়াবহ আঘাত ও অত্যাচারের বিস্তারিত বিবরণ পাওয়া গেছে, তা ভাল করে খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তা দেখে তাঁদের মনে হয়েছে, ধর্ষক যে বা যারাই ছিল, সে বা তারা Instinct like a Wild Animal’র মতো আচরণ করেছে। অর্থাৎ সে বা তারা  ‘হিংস্র জন্তুর মতো প্রবৃত্তি’তে আক্রান্ত। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়কে যখন তাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন, সেই গোটা জিজ্ঞাসাবাদের পর্বে সে আবেগহীন অবস্থায় ছিল। অনুশোচনার কোনও লক্ষণ তার মধ্যে এখনও দেখা যায়নি। পুরো নৃশংস অপরাধের বর্ণনা নাকি সে নিজে দিয়েছে। সঞ্জয়ের Polygraph Test এখনও হয়নি। তাই সে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে সেটা জোর গলায় কেউই দাবি করতে পারবে না। তবে তদন্তকারীদের দাবি, মিথ্যে বললে তার বয়ানে বিস্তর অসঙ্গতি থাকতো। সেটা কিন্তু এখন নেই। যদিও পুলিশ তাকে গ্রেফতার করেছিল, তার বয়ানে বিস্তর অসঙ্গতি থাকার জন্যই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা মনে করছেন, ঘটনায় সঞ্জয়ের সঙ্গে আর কেউ জড়িত থাকলে ধর্ষণের ঘটনার বিবরণে অনেক ফাঁক থাকতো, যা সঞ্জয়ের বিবৃতিতে মেলেনি।

আরও পড়ুন, ‘WAKE UP INDIA!’ দেশবাসীকে ট্যুইট বার্তা অভিষেকের

সঞ্জয় সম্পর্কে যে সব তথ্য সামনে এসেছে, ঘটনার রাতে তার যা যা কাজকর্মের কথা জানা গেছে, তাতে এই নিয়ে কোনও সন্দেহ নেই, যে সে সুস্থ মানসিকতার অধিকারী নয়। আগেই জানা গিয়েছিল, ঘটনার রাতে  দু’টি যৌনপল্লিতে গিয়েছিল সে। সেখানে তার সঙ্গে যৌনকর্মীদের ঝামেলাও হয়। সেই দুই জায়গায় ঝামেলা করার পরে সে আর জি কর হাসপাতালে ঢোকে। সঞ্জয়ের ফোন ঘেঁটে পাওয়া গেছে, ওই রাতে সে বারবার এক মহিলাকে ভিডিও কল করছিল, যিনি তা কেটে দিচ্ছিলেন। উত্তর কলকাতার সেই Chat Friend সেদিন একেবারেই রাজি হচ্ছিলেন না সঞ্জয়ের সঙ্গে কথা বলতে। এতেই আরও খেপে যায় সঞ্জয়। আর জি করের নিহত চিকিৎসক ছাত্রীর মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁর সারা শরীরে অনেকগুলি ছোট বড় ক্ষত ছিল। সব মিলিয়ে তার সংখ্যা ১৬টি। যেমন মাথায়, গালে, নাকে, ঠোঁটের ভিতরে, বাম কাঁধে ও হাতে, বাম হাঁটুতে, এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। এই সব ক্ষতচিহ্নগুলোর কোনওটি ০.৩ X ০.১ ইঞ্চি মাপের তো কোনওটি ০.২ X ০.১ ইঞ্চি মাপের। বাম কাঁধের উপর ২ ইঞ্চি x ২ ইঞ্চি মাপের ক্ষত দেখা গিয়েছে। তা ছাড়া মৃত চিকিৎসরের দুই ফুসফুসে রক্ত জমাট অবস্থায় পাওয়া গিয়েছে। সেগুলি যে সঞ্জয়ের অত্যাচারের ফসল সে নিয়ে কোনও সন্দেহ নেই তদন্তকারীদের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00