Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্দীপ ঘোষকে Show Cause Notice ধরালো রাজ্য মেডিকেল কাউন্সিল

সন্দীপকে নাকি Show Cause Notice ধরিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। বুধবারের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধাক্কার পর ধাক্কার মুখে কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। আগেই এই হাসপাতালের দুর্নীতির ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন। তার ওপর এখন ইডির তরফেও তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এরই মধ্যে সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সন্দীপকে নাকি Show Cause Notice ধরিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। গতকাল অর্থাৎ শুক্রবারতসেই নোটিস দেওয়া হয়েছে। আর তার জেরে অনেকেই এখন মনে করছেন, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবারের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

আরও পড়ুন, ‘ডাক্তারদের বিচার করবে কে?’, প্রশ্ন সন্তানহারা মায়ের

এদিকে এদিনই আবার সন্দীপের পৃথক একটি সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির আধিকারিকেরা। সন্দীপের বেলেঘাটার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই(CBI)। এমনকি তল্লাশি করেছে ইডিও(ED)। এরই মধ্যে সামনে এসেছে রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং-এ সন্দীপের একটি বাংলোর বিষয়টিও। এবার কলকাতা শহরেই সন্দীপের আরও দুটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ইডি। বেলেঘাটায় যে চারতলা বাড়িতে সন্দীপ ঘোষ থাকেন, তার অদূরেই রয়েছে সন্দীপের আরও দুটি ফ্ল্যাট। গ্যারাজে রয়েছে ঝাঁ চকচকে গাড়িও। বেলেঘাটা আইডি হাসপাতাল সংলগ্ন একটি আবাসনে দুটি ফ্ল্যাটই যে সন্দীপের তা জানিয়েছেন আবাসনের কেয়ারটেকারই। গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ নীচের তলায় একটি ফ্ল্যাট অফিস হিসেবে ব্যবহার করতেন সন্দীপ। এছাড়াও তিন তলায় আরও একটি ফ্ল্যাট রয়েছে বলেও জানিয়েছেন ওই কেয়ারটেকার।

আরও পড়ুন, কলকাতার পুজোর Sponsor ধাক্কা খেয়েছে আর জি কর কাণ্ডে

তবে ঘটনা হচ্ছে, বেলেঘাটা আইডি হাসপাতাল সংলগ্ন ওই আবাসনের ফ্ল্যাটে খুব বেশি যেতেন না সন্দীপ। মাঝে মধ্যে গিয়ে থাকতেন। আবাসনের পার্কিং স্পেসে এসইউভি গাড়িটির বয়স বেশি নয়। আবাসনের কেয়ারটেকার ইডি আধিকারিকদের জানিয়েছেন, ৩-৪ মাস আগে নাকি ওই গাড়িটি কেনা হয়েছিল। তারপর থেকে এই গ্যারাজেই থাকত। সেই গাড়িতে মাঝেমধ্যে চড়তেন সন্দীপ। নতুন এই দুটি ফ্ল্যাটের বাইরে সন্দীপের নাম পরিচয় কিছু লেখা নেই। তবে গাড়িতে ন্যাশনাল মেডিকেল বা আর জি করের অনেকগুলি ব্যাজ রয়েছে। তদন্তকারীরা মনে করছেন, পরিচয় আড়াল করতেই এই ফ্ল্যাটে নিজের নাম লেখেননি সন্দীপ। নতুন করে হদিশ পাওয়া এই ফ্ল্যাটটি সন্দীপের বাড়ি বালাজি নিবাস থেকে পায়ে হাঁটা দূরত্বে। এত কম দূরত্বে এতগুলো বাসস্থান কেন? ভাবাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00