Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর মুখে বেতন বাড়ল কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পের সঙ্গে জড়িত নন-আইটি অস্থায়ী কর্মীদের

কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পের সঙ্গে জড়িত নন-আইটি অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব মরশুম শুরুর মুখে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। কন্যাশ্রী(Kanyasree)-রূপশ্রী(Rupasree) প্রকল্পের সঙ্গে জড়িত নন-আইটি অস্থায়ী কর্মীদের(Non-IT Contractual Workers) বেতন বৃদ্ধির(Salary Increase) কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সমাজ কল্যাণ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুই প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টদের পারিশ্রমিক ১৫ হাজার থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করা হল। অ্যাকাউন্টস কাম ডেটা ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। ৫, ১০ এবং ১৫ বছর চাকরি করার পর এদের কত টাকা পারিশ্রমিক হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে এই দু’টি প্রকল্পের সঙ্গে জড়িত অস্থায়ী আইটি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছিল রাজ্য।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন হবে শ্রীভূমির পুজো, সেটাও মহালয়ার আগেই

রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ দফতর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের আওতায় থাকা চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ছে প্রতি মাসে ৪ থেকে ৬ হাজার টাকা করে। উভয় প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টদের মাসিক পারিশ্রমিক ১৫ হাজার থেকে বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা। কন্যাশ্রীর ডেটা-ম্যানেজারেরা এ বার থেকে ১১ হাজারের বদলে পাবেন প্রতি মাসে ১৬ হাজার করে টাকা। ওই প্রকল্পের অ্যাকাউন্টস ও ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক ১২ হাজার থেকে বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। আবার রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরেরা পাবেন প্রতি মাসে ১৬ হাজার টাকা। আগে যা ছিল ১১ হাজার টাকা মাসে।

আরও পড়ুন, মমতার ওপর গরিব মানুষের আস্থা ও ভরসা আরও দৃঢ় হয়েছে, চিন্তায় বিজেপি

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রকল্প দু’টির অ্যাকাউন্ট্যান্টদের যারা ২১ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক পাচ্ছেন, তাঁদের বার্ষিক বৃদ্ধি হবে ৮০০ টাকা। কাজের ৫ বছর পূর্ণ হলে মাসিক পারিশ্রমিক বেড়ে হবে ২৬ হাজার এবং বাৎসরিক বৃদ্ধি ৯০০ টাকা। ১০ বছরের পূর্তিতে বাৎসরিক ১ হাজার টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি হবে। যাতে মাসিক অর্থ হবে ৩২ হাজার টাকা। ১৫ বছর পূর্ণ হলে মাসিক ৪০ হাজার এবং বাৎসরিক বৃদ্ধি হবে ১২০০ টাকা করে। বাকিদের ক্ষেত্রে মাসিক ১৬ হাজার টাকা পারিশ্রমিক দিয়ে শুরু হলেও, কাজের ৫, ১০ এবং ১৫ বছর পূর্তিতে মাসিক পারিশ্রমিক হবে যথাক্রমে ২০, ২৫ এবং ৩১ হাজার টাকা। ওই সময়সীমায় বাৎসরিক বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে যথাক্রমে ৭০০, ৮০০ এবং ১০০০ টাকা।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00