Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতায় অপরাধ রুখতে গোয়েন্দাদের কড়া দাওয়াই দিলেন পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: কসবা-কাণ্ডের(Kasba Incident) রেশ এখনও মুছে যায়নি‌ রাজ্য থেকে। কাউন্সিলর সুশান্ত ঘোষের(Sushanta Ghosh) উপর হামলার পরেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে(Firhad Hakim)। এরপরই নড়েচড়ে বসেছে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। সম্প্রতি ইন্টিলিজেন্স নেটওয়ার্কে জোর দেওয়ার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা(Manoj Verma)। গতকাল শনিবার সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দফতরকে নিয়ে বৈঠক বসেছিলেন পুলিশ কমিশনার। সেই মাসিক অপরাধ দমন বৈঠকেই আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ স্বামী নয় আসামী, দুই কন্যাসন্তান জন্মানোয় স্ত্রীর চুল কেটে বেধড়ক মারধর

এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, নির্দিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশদের নিজেদের এলাকার সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারি আরও বাড়াতে হবে। ইন্টিলিজেন্স ডিপার্টমেন্টকে নেটওয়ার্ক আরও ভালো করতে হবে।‌ অস্ত্র কারবারী ও সরবরাহকারীদের চিহ্নিত করে ধরপাকড় বাড়াতে হবে। বেআইনি অস্ত্র পাচারের ডেরায় হানা দিতে হবে এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কসবা কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য পুলিশকে অনেক বেশি সজাগ ও সচেতন থাকতে হবে। নিজের নিজের এলাকায় নজরদারি আরও বাড়াতে হবে। বাইরে থেকে কেউ এসে এলাকায় বসবাস শুরু করলে তাঁর উপরেই নজর রাখতে হবে।‌ এক কথায় বলতে গেলে, আগের তুলনায় কয়েকগুন বেশি তৎপর হতে হবে পুলিশকে।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধ, প্রান বাঁচিয়ে নজির গড়লেন মানবিক টিটিই

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষকে খুন করতে প্রায় ৫০ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছিল কসবা কাণ্ডের মূল পান্ডা গুলজার৷ বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংকে এই প্রস্তাব দিয়েছিল বলে পুলিশি জেরায় দাবি করেছে গুলজার৷ তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, তৃণমূল কাউন্সিলরকে খুন করতে বিহার থেকে মোট চার দুষ্কতী কলকাতায় আসে৷ এই চারজনের মধ্যে তিনজনই শার্প শ্যুটার৷ ঘটনার পরে মোট চার জন গ্রেফতার হলেও প্রকাশ্যে দুষ্কৃতীদের অস্ত্র নিয়ে ঘোরাঘুরির জেরে তিরস্কারের মুখে পড়েছিল পুলিশ। আবারও যাতে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কোমর বেঁধে ময়দানে নামছে কলকাতা পুলিশ এবং গোয়েন্দা দফতর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00