Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে অনলাইন জন্ম-মৃত্যুর সংশাপত্র ১৬ লক্ষর বেশি দেওয়া হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কেন্দ্রীয় ভাবে অনলাইন জন্ম-মৃত্যুর সংশাপত্র দেওয়ার কাজ শুরু হওয়ার পর এপর্যন্ত ওই পদ্ধতিতে ১৬ লক্ষ্যের বেশি সংশাপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় সাত লক্ষ ডেথ সার্টিফিকেট(Death Certificate) বা মৃত্যুর শংসাপত্র এবং ৯ লক্ষের কাছাকাছি জন্মের সংশাপত্র(Birth Certificate) দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে জন্মমৃত্যুর ২৩ লক্ষ শংসাপত্র জারি করা হয়েছে।

স্বাস্থ্য দফতর(Health Department) সূত্রে জানা গেছে, আবেদন থেকে সংশাপত্র পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে হওয়ার ফলে সংশাপত্রে তথ্যগত ভুল থাকার বিষয়টি অনেকটা কমেছে। পাশাপাশি উপভোক্তারা যতবার ইচ্ছা শংসাপত্রের প্রিন্ট আউট বের করারও সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য গত বছর ৫ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে জন্ম-মৃত্যু শংসাপত্রের আবেদন জানানোর নতুন পোর্টালের উদ্বোধন করেন।

‘জন্ম মৃত্যু তথ্য’ নামে এই পোর্টালের মাধ্যমে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের আবেদন জানানো যাচ্ছে। https://janma-mrityutathya.wb.gov.in- এই লিঙ্ক ব্যবহার করে আবেদন জানানো যায়। ১৮০০৩১৩৪৪৪২২২ — টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করে এই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে এই সংক্রান্ত যে কোন তথ্য সেখান থেকে জানা যাবে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00