Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নওশাদের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ, শুরু তদন্ত

নওশাদ এবার বড় আইনি বিপাকে পড়ে গেলেন। কেননা খুনের অভিযোগের মামলায় তিনি হয়তো জামিন পেয়ে যাবেন। কিন্তু ধর্ষণের ঘটনায় তাঁর জামিন মেলা কঠিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪২দিন জেল খেটে এসেছেন তিনি আগেই। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের অভিযোগও। এবার উঠল ধর্ষণের অভিযোগ। পঞ্চায়েত ভোটের মুখে স্বাভাবিক ভাবেই বড়সড় বিপাকে পড়ে গেলেন তিনি মানে ISF’র একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি(Nowshad Siddiqui)। দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ভাঙড়ের(Bhangar) এই বিধায়কের বিরুদ্ধে এক তরুণী অভিযোগ দায়ের করেছেন যে, নওশাদ তাঁকে ৫ বিবি. গাঙ্গুলি স্ট্রিটের অফিসে ডেকে তাঁকে ধর্ষণ(Rape) করেন। পুলিশের কাছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সেই অভিযোগের কপি ওই তরুণী কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, নিউটাউনের ডেপুটি সুপারিটেন্ড অফ পুলিশ এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনকেও পাঠান। এরই সঙ্গে সেই লিখিত অভিযোগপত্রটির Screenshot ছড়িয়ে দেওয়া হয় Social Media-তেও। আর সেই ঘটনা রবি রাতে সামনে আসতেই রাজ্য রাজনীতিতে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন হয় কাজ করো না হয় প্রধানের পদ ছাড়ো, হুঁশিয়ারি অভিষেকের

যদিও নওশাদ সংবাদমাধ্যমের কাছে ধর্ষণের ঘটনাটি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ‘এমন কোন ঘটনার কথা আমার জানা নেই। আমার নামে কোথাও অভিযোগ হয়েছে বলে তাও শুনিনি।’ নওশাদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরে রাজ্য রাজনৈতিক মহল কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। কংগ্রেস ও তৃণমূলের নেতাদের দাবি, বিষয়টি খতিয়ে দেখা উচিত। তথ্যপ্রমাণ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে বামেদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে নওশাদের চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে। ঘটনা যাই হোক না কেন পুলিশ এই ঘটনার তদন্ত যেমন শুরু করেছে তেমনি অস্বীকার করার উপায় নেই, নওশাদ এবার আরও বড় আইনি বিপাকে পড়ে গেলেন। কেননা তাঁর বিরুদ্ধে আগেই দায়ের হওয়া খুনের অভিযোগের মামলায় তিনি হয়তো জামিন পেয়ে যাবেন। কিন্তু ধর্ষণের ঘটনায় তাঁর জামিন মেলা কঠিন। সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ জুলাই, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিনের আগেই গ্রেফতার হতে পারেন নওশাদ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00