Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলায় সক্রিয় ১৯টি Mobile Tower প্রতারক গ্যাং

বাংলায় সক্রিয় রয়েছে ১৯টি মোবাইল টাওয়ার প্রতারণের গ্যাং। দাবি রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি'র। এবার কোমর বেঁধে তাদের ধরতে নামছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) জেলায় জেলায় সক্রিয় রয়েছে ১৯টি Mobile Tower প্রতারক গ্যাং। এমনতাই জানাল রাজ্যের গোয়েন্দা সংস্থা CID। প্রতি মাসে তাঁরা লাখ লাখ টাকা তুলছে মানুষকে ঠকিয়ে। জালিয়াতির টাকা জমা পড়ছে ভিন রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তারপর সেই টাকার একাংশ তারা লাগাচ্ছে চোরাচালানের কারবারে। বাকি টাকা হাওলার(Hawala) মাধ্যমে পাচার হচ্ছে দুবাই বা সিঙ্গাপুরে(Singapur)। জেলায় জেলায় এই গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে এবার আসরে নেমেছে সিআইডি। তদন্তকারীরা নিশ্চিত, টাওয়ার গ্যাংয়ের পান্ডাদের সঙ্গে চোরাচালান চক্রের যোগ রয়েছে। প্রতারণার টাকা খাটছে সোনা, মাদক সহ বিভিন্ন সামগ্রীর চোরাচালানে। পরে ওই টাকা আবার ঘুরপথে চলে আসছে মূল প্রতারকদের কাছে। তাঁরা এটাও নিশ্চিত যে শুধু বাংলায় নয়, এই সব গ্যাংয়ের শিকড় ছড়িয়ে আছে দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র মায় তামিলনাড়ুর বুকেও।  

আরও পড়ুন বাংলার প্রশাসনে গুরুত্ব বাড়ল অতিরিক্ত জেলাশাসকদের

তদন্তে নেমে কী জানতে পেরেছেন CID আধিকারিকেরা? জানা গিয়েছে, 4G বা 5G টাওয়ার বসানোর নাম করে রাজ্যে চলছে প্রতারণা। বাড়তি টাকা রোজগারের আশায় তাদের পাল্লায় পড়ে ঠকছেন সাধারণ মানুষ। Mobile Tower বসানোর নামে অনলাইনে ভূরি ভূরি বিজ্ঞাপন চোখে পড়ে নিত্যদিন সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে। যোগাযোগের জন্য সেখানে থাকে মোবাইল নম্বর। অনেক ক্ষেত্রে জালিয়াতরা নিজেরাও যোগাযোগ করছে। অনেকে না বুঝে তাদের টোপে পা ফেলছেন। এরপর বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া হচ্ছে। প্রতারিত হওয়ার পর অনেকেই পুলিশের দ্বারস্থ হচ্ছেন। এই ধরনের অভিযোগের বহর ক্রমেই বাড়ছে। একেকটি জেলায় মাসে কম করে ১০-১৫টি অভিযোগ জমা পড়ছে। তদন্তকারীরা এই সব ঘটনার তদন্তে নেমে দেখছেন প্রতারকরা যে ফোন থেকে এই কারবার চালাচ্ছে, সেই সিম তোলা হয়েছে জাল নথি দিয়ে। একেকটি গ্যাং এক জেলায় এক-দেড় মাস অপারেশন চালাচ্ছে। তারপর তারা জেলা বদল করছে। যে কারণে এই গ্যাংয়ের কাউকে সেভাবে চিহ্নিত করা যায়নি এতদিন।

আরও পড়ুন কাগজে-কলমে আছে, অথচ বাস্তবে গড়েই ওঠেনি নন্দীগ্রাম ITI

তবে এই ধরনের ঘটনা ঠেকাতে CID’র আধিকারিকেরা এবার বিভিন্ন জেলার পুলিশের মধ্যে সমন্বয় গড়ে দিচ্ছেন। কেননা এতদিন এই ধরনের অভিযোগ নিয়ে ভিন্ন ভিন্ন জেলার পুলিশদের মধ্যে কোনও সমন্বয় ছিল না। এমনকি পুলিশের সঙ্গে এই নিয়ে খোদ CID’র আধিকারিকদেরও কোনও যোগাযোগ ছিল না। জেলায় হওয়া জালিয়াতির কথা যেমন জানতেই পারতেন না সিআইডি আধিকারিকেরা তেমনি কোন জেলায় চক্রের কেউ ধরা পড়লে তার ছবি বিভিন্ন জায়গায় পাঠানোর কোনও চলও ছিল না। শুধু তাই নয়, প্রতারণার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে কি না, তা নিয়ে তদন্তেও ঢিলেমি থেকে গিয়েছে। এখন বিষয়টি নিয়ে CID’র আধিকারিকেরা দেখছেন প্রতারণার সিংহভাগ টাকা জমা পড়ছে অন্য রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একাধিক রাজ্যে এখনও পর্যন্ত এমন ৪৯০টি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। সেগুলিকে ফ্রিজ করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ওই অ্যাকাউন্টগুলি থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। সেই টাকা খাটছে সোনা, মাদক সহ বিভিন্ন সামগ্রীর চোরাচালানে। পরে ওই টাকা আবার ঘুরপথে চলে আসছে মূল প্রতারকদের কাছে। আবার টাকার একটা অংশ হাওলার মাধ্যমে পাচার হচ্ছে দুবাই বা সিঙ্গাপুরে। এখনও পর্যন্ত ১৯টি গ্যাংকে চিহ্নিত করতে পেরেছেন তাঁরা। তাদের বেশ কয়েকজন পান্ডাকেও ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাঁদের কাউকেই এখনও ধরতে পারেননি তাঁরা।

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

জামালপুরে স্কুল ব্যাগের মধ্যে ৯টি বোমা, নিস্ক্রিয় করল বম্ব স্কোয়াড

‘ভারতের বন্ধুত্বের বিনিময়ে পাকিস্তান শুধুই শত্রুতা দিয়েছে’, সিঙ্গাপুরে পাকিস্তানকে আয়না দেখালেন প্রতিরক্ষা প্রধান

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00